মার্ক জুকাবার্গ: ফেসবুকের ভবিষ্যৎ মোবাইলে

PriyoTech's picture

(প্রিয় টেক) ভবিষ্যৎ এখন মোবাইল ডিভাইসে। সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ পুঁজি বাজারে ধরাশায়ী হবার পর প্রথমবারের মত জনসম্মুখে এসে এ কথা জানালেন। এ সময় তিনি এতদিন ভুল পন্থা অবলম্বন করেছিলেন বলে স্বীকার করে নেন।

মোবাইল এর মাধ্যমে যে সকল ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করে থাকে তারা অধিক সময় সাইটটিতে ব্যয় করেন বলে জানান তিনি। আর ভাষায়, "আমরা এই অবকাঠামো থেকে ডেস্কটপের চাইতে অনেক বেশি আয় করবো বলে মনে করছি।"

সাইটটি ইতোপূর্বে মোবাইলকেই ভবিষ্যৎ বলে উল্লেখ করেছিল। বর্তমানে ফেসবুকের ৯৫০ মিলিয়ন ব্যবহারকারীর অর্ধেকই মোবাইল অথবা স্মার্টফোন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে থাকে।

সম্মেলনে হাজার খানেক বিনিয়োগকারী এবং সাংবাদিকদের সামনে তিনি আগামী কয়েক সপ্তাহ এবং মাসের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য আসবে বলে উল্লেখ করেন। "আমরা নিজেদেরকে পরিবর্তন করেছি, আমরা এখন মোবাইল কোম্পানি।"

জুকারবার্গ জানান দুই বছর আগে ওএস ভিত্তিক কোড না রচনা করে সকল ডিভাইসের জন্য একটি অ্যাপ রচনা করাটা তাদের জন্য বিশাল এক ভুল হিসেবে দেখা দিয়েছে। "এটা আমাদের বৃহত্তম ভুল, তা যদি না হয়, কৌশলগত ভুল আমরা করেছি, কিন্তু এখন এ থেকে বের হয়ে আসতে আমরা পেরেছি।"

এ সময় ফেসবুকের মোবাইল অ্যাপটিকে আরো দক্ষ করা হয়েছে বলে জানানো হয়েছে। গত মাসে প্রতিষ্ঠানটি তার আইফোন এবং আইপ্যাডের অ্যাপটি নতুন করে ঢেলে সাজানো হয়েছে এবং বর্তমানে অ্যানড্রয়েড অ্যাপটিকে ঢেলে সাজানোর কাজে ব্যস্ত রয়েছে বলে জানিয়েছে।

এর আগেও মার্ক জুকারবার্গ ফেসবুক কোন ফোন বের করছে বলে উল্লেখ করেছিলেন। কিন্তু তারপরেও গুজব এবং নানাধরনের ছবি নেটে পাওয়া গেলেও আবারো তিনি এ ধরণের কোন ইচ্ছা ফেসবুকের নেই বলে উল্লেখ করলেন।

"এটা আমাদের জন্য সম্পূর্ণ ভুল কৌশল হিসেবে বিবেচিত হবে। আমরা একে ১০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দিতে পারব, ২০ মিলিয়ন মানুষ, এর মাধ্যমে আমাদের আশা পূরণ হবে না। আমরা এমন একটা সিস্টেম তৈরি করতে চাই যা ভোক্তারা ব্যবহার করতে চাইবে এমন প্রধান প্রধান ডিভাইসে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকবে।"