বিদেশী টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় সার্ভার বসানোর প্রস্তাব দিল ভারত

PriyoTech's picture

(প্রিয় টেক) ভারতের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের (ডট) একটি প্যানেল ভেরাইজন, এটিঅ্যান্ডটি, বিটি (বৃটিশ টেলিকম) এবং ক্যাবল-এন্ড-ওয়্যারলেসের মত বিদেশী লং-ডিস্টেন্স টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর ভারতে স্থানীয় সার্ভার বসানো উচিত বলে প্রস্তাব প্রদান করেছে। প্যানেলের মতে, এর ফলে নিয়ন্ত্রক সংস্থা অতি সহজে বিদেশ থেকে কি পরিমাণ ডাটা এবং ভয়েস কল সেলুলার নেটওয়ার্কগুলো গ্রহণ করছে সে হিসাব জানতে পারবে এবং পাশাপাশি বিদেশী নেটওয়ার্কগুলোর তথ্য দেশের মধ্যে থেকেই অ্যাকসেস করতে পারবে।

খসড়া প্রস্তাবে বিদেশি সংস্থাগুলো ভারতে লোকাল রিমোট অ্যাকসেস স্টোরেজ সার্ভার নির্মাণ করা উচিত বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া দেশে যখন জরুরী অবস্থা বিরাজ করবে তখন এই সকল বিদেশি প্রতিষ্ঠান এই রিমোট অ্যাকসেস নেটওয়ার্ক সীমাবদ্ধভাবে ব্যবহার করতে পারে সে সিস্টেম তৈরি করে দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।

আইন অনুযায়ী আন্তর্জাতিক লং-ডিসটেন্স অপারেটররা বিদেশেও তাদের সার্ভার সেটআপ করতে পারে। এর জন্য শুধু যে দেশে সার্ভার বসানো হবে তার অনুমোদন নিতে হয়। এই সার্ভারগুলো একটি স্থান থেকে পুরো বিশ্বের নেটওয়ার্ক নিয়ন্ত্রণের সুবিধা এনে দেয়।

তবে সরকার লং-ডিসটেন্স কল সুবিধা প্রদান করে থাকে এমন স্থানীয় অপারেটর এবং সার্ভিস প্রোভাইডারদের দেশের বাইরে গ্রাহক অ্যাকাউন্ট সম্পর্কিত কোন তথ্য পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। তারা অবকাঠামো এবং নেটওয়ার্ক ডায়াগ্রাম সম্পর্কিত কোন তথ্য বাইরের দেশের সাথে শেয়ার করতে পারবে না বলেও বিধিনিষেধ জারি করা হয়েছে।

ভারতে অবস্থিত বৈদিশিক ক্যারিয়ারদের অ্যাসোসিয়েশন দি অ্যাসোসিয়েশন অব কম্পেটিটিভ টেলিকম অপারেটর (অ্যাকটো) এর মুখপাত্র প্যানেলের এই প্রস্তাবের বিপক্ষে মতামত প্রকাশ করেছে। "আন্তর্জাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো লগ সম্পর্কিত তথ্য নেটওয়ার্ক বা সেন্ট্রাল লগিং সার্ভিস থেকে ডাউনলোড করে নিতে পারে, যা ভারতের বাইরে অবস্থিত। কি কারনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে তা জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া যেতে পারে বা অন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে" বলে অ্যাকটো তার প্রতিক্রিয়া ডটের কাছে জানিয়েছে।