১৯শে সেপ্টেম্বর নতুন কিছু আনছে এইচটিসি

A.I.Sajib's picture

(প্রিয় টেক) সম্প্রতি এইচটিসি নোকিয়া, মাইক্রোসফট, মটোরোলাঅ্যাপলের সঙ্গে একইমাসে নতুন অনুষ্ঠানের ঘোষণা দিলো। এক আমন্ত্রণপত্রে কোম্পানিটি জানিয়েছে, নতুন কিছু ঘোষণা আসতে যাচ্ছে সেপ্টেম্বরের ১৯ তারিখ নিউ ইয়র্ক সিটিতে।

htc

অ্যাপলের আমন্ত্রণপত্রে আইফোন ৫-এর ইঙ্গিত আর অন্যান্যদের ব্যাপারে মোটামুটি নিশ্চিতভাবে জানা গেলেও এইচটিসির এই অনুষ্ঠানের ব্যাপারে তেমন কিছুই জানা যায়নি। তবে ভার্জ বলছে, উইন্ডোজ ৮ চালিত কিছু ডিভাইস প্রস্তুত করছে এইচটিসি। এর মধ্যে রয়েছে ফ্ল্যাগশিপ পণ্য জেনিথ, মধ্যম-মানের ডিভাইস অ্যাকর্ড এবং এন্ট্রি-লেভেল "রিও" ডিভাইস। এসব ডিভাইসই ১৯শে সেপ্টেম্বর বের করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাপলের পাশাপাশি নোকিয়া-মাইক্রোসফটের ৫ই সেপ্টেম্বরে কিছু লুমিয়া ডিভাইস আর মটোরোলার ইনটেল চিপে চালিত স্মার্টফোন এই মাসেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা রয়েছে।