স্যামসাং গ্যালাক্সি এস III, গ্যালাক্সি নোট এবং ১০.১ নিষিদ্ধ করার আবেদন জানালো অ্যাপল!

PriyoTech's picture

(প্রিয় টেক) গুগল এবং অ্যাপলের মধ্যে আলোচনা চলছে শুনে খুশী হয়েছিলেন, ভেবে ছিলেন প্রতিষ্ঠানটির এবার হয়তো বোধোদয় হবে, থামবে এই মেধাস্বত্বের মামলাগুলো। ভুল ভেবেছিলেন! অ্যাপল এবং স্যামসাং মেধাস্বত্ব যুদ্ধ এক নতুন পথে অগ্রসর হতে চলেছে বলে মনে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে প্রতিষ্ঠানটি পূর্বের আটটি তালিকার সাথে এখন যুক্ত করেছে গ্যালাক্সি এস III, ভেরিজন গ্যালাক্সি এস III এবং গ্যালাক্সি নোট ১০.১ এর নামও। কি বললেন? সফটওয়্যার আপডেট এবং নতুন ডিজাইন স্যামসাংকে রক্ষা করবে- ভুল!

আপনাকে মনে রাখতে হবে অ্যাপল স্যামসাংয়ের পণ্য নিষিদ্ধ করার জন্য আদালতের কাছে আবেদনটি জানাচ্ছে তা নতুন একটা মামলা হিসেবে গণ্য হচ্ছে। যে পেটেন্টের অধীনে অ্যাপল স্যামসাংয়ের আটটি ফোন নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে সেই পেটেন্ট নাম্বার '৭২১ এবং '৬০৪ পেটেন্টগুলো অর্থাৎ 'স্লাইড টু আনলক' এবং ইউনিভার্সেল সার্চ বৈশিষ্ট্যগুলো স্যামসাং নতুন ডিভাইসে যথেচ্ছভাবে ব্যবহৃত হচ্ছে।

এছাড়া ২০১০ সালে এইচটিসি যে ৬৪৭ নামক পেটেন্ট ভঙ্গের দায়ে মামলা করে সেই পেটেন্টের অধীনে স্যামসাংয়ের পণ্য নিষিদ্ধ করতে পারে অ্যাপল। ইমেইল এর মাঝে থাকা নাম্বার থেকে সরাসরি ফোন করার সুবিধাটি এই পেটেন্টের বিষয়বস্তু।

আগ্রহী যারা তারা ইচ্ছা করলে অ্যাপলের পূনঃআবেদনটি পরে দেখতে পারেন। (পিডিএফ ফরম্যাট)