অ্যাপলের সাথে পেটেন্ট যুদ্ধে জাপানে জয়লাভ করলো স্যামসাং

PriyoTech's picture

(প্রিয় টেক) স্যামসাং অ্যাপলের পেটেন্ট ভঙ্গ করেনি বলে রায় দিয়েছে জাপানে আদালত। দুই ডিভাইসের মাঝে কন্টেন্ট আদান-প্রদান সংক্রান্ত এক পেটেন্ট মামলার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির পক্ষে রায় দিয়েছে জাপানের আদালত।

টোকিওর জেলা বিচারক তামৎসু শোজি অ্যাপলের বিরুদ্ধে রায় প্রদান করেন এবং মামলার সকল খরচ বহন করার নির্দেশ দেন।

আদালতের রায়ে খুশি হয়েছে জানিয়ে এক বিবৃতি প্রকাশ করে স্যামসাং।

প্রতিষ্ঠান দুইটি বিশ্বের বিভিন্ন দেশে পেটেন্ট মামলায় জড়িত। এর মাঝে জাপান এবং যুক্তরাজ্যে স্যামসাং অ্যাপলের পেটেন্ট ভঙ্গ করেনি বলে রায় পেয়েছে। কোরিয়ায় অ্যাপল, স্যামসাং উভয়ই একে অপরের পেটেন্ট ভঙ্গ করেছে বলে রায় পেয়েছে আর যুক্তরাষ্ট্রের আদালতে অ্যাপলের পেটেন্ট স্যামসাং ভঙ্গ করেছে বলে রায় পেয়েছে এবং $১.৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা প্রদানের নির্দেশ পেয়েছে।