ওরাকল গোল্ডেনগেট ১১জি রিলিজ ২ বাজারে

PriyoTech's picture

(প্রিয় টেক) ওরাকল ফিউশন মিডলওয়্যারের উপাদান ওরাকল রিয়েল-টাইম ডাটা সমন্বয় সল্যুসন্সের আধুনিকতম ভার্সন গোল্ডেনগেট ১১জি রিলিজ২ বাজারে ছেড়েছে ওরাকল।

এই সফটওয়্যারের কল্যানে এখন জটিল বিজনেস অ্যাপ্লিকেশনগুলো সহজে উন্নত করা যাবে, ডাটা মাইগ্রেশনের ক্ষেত্রে জিরো ডাউনটাইম লাগবে এবং সহজেই যে কোন ধরণের বিপর্যয় সামলে নিতে পারবে। নতুন এই ভার্সনটি বর্তমানে ব্যবহৃত ওরাকল পন্যতেই ব্যবহার করা যাবে।

এই প্রসঙ্গে ব্র্যাড এডেলবার্গ, ভাইস প্রেসিডেন্ট অফ ডেভেলপমেন্ট, ওরাকল বলেন এটা এই ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ডাটা সম্বন্বয়কে আরো শক্তিশালী করবে। আমাদের গ্রাহকরা এই সফটওয়্যার ব্যবহার করে তাদের জটিল সিস্টেমের ডাউনটাইম কমাতে পারবে এবং প্রতিষ্ঠানে আরো ভালো সিন্ধান্ত নিতে সহায়তা করবে।