১২ নভেম্বর দ্বিতীয় প্রজন্মের তরঙ্গ নিলাম করার পরিকল্পনা নিয়েছে ভারত

PriyoTech's picture

(প্রিয় টেক) ভারতের বহু প্রতীক্ষিত দ্বিতীয় প্রজন্মের তরঙ্গ নিলাম অনুষ্ঠান আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। ২০০৮ সালে তরঙ্গ বিতরণে দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে এই অভিযোগে দেশটির আদালত সে সময় অনুমতি প্রাপ্ত পাওয়া সকল টেলিযোগাযোগের লাইসেন্সকে অবৈধ ঘোষণা করে এবং নতুন ভাবে লাইসেন্স বরাদ্দের আদেশ দেয় সরকারকে।

সর্বমোট ১২২ টি লাইসেন্স বাতিল হয়ে গেলে দেশের টেলিকম শিল্পে অস্থিরতা দেখা দেয়। সে সময় সরকার আদালতের কাছে তরঙ্গ বরাদ্দের জন্য ৪০০ দিন প্রয়োজন বলে আবেদন জানালে তা নাকচ করে আদালত সরকারকে ৩১ আগস্ট ২০১২ এর মধ্যে নিলামের কার্যক্রম সমাপ্ত করার নির্দেশ প্রদান করে এবং লাইসেন্স বিহীন অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করে।

ভারতের যোগাযোগ মন্ত্রণালয় তরঙ্গ নিলামের প্রক্রিয়া নিয়ে কাজ করছে এবং ৫ মেগাহার্টজ তরঙ্গ মূল্য ১৪০ বিলিয়ন রূপি বা $২.৫ বিলিয়ন ডলার হিসেবে ধার্য করা হয়েছে।