স্যামসাংয়ের আটটি স্মার্টফোন নিষিদ্ধ করার তালিকা দিল অ্যাপল

(প্রিয় টেক) স্যামসাং এবং অ্যাপলের মধ্যেকার যুদ্ধ যদি মার্কিন জুরিদের স্যামসাং অ্যাপলের মেধাস্বত্ত্ব ভঙ্গ করেছে তার প্রমাণ এবং শাস্তি স্বরূপ $১.০৫ বিলিয়ন ডলার জরিমানা প্রদান করার মধ্যেই সীমিত থাকবে সেটা যদি মনে করেন তাহলে আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে। মামলার রায় পাওয়ার সাথে সাথে অ্যাপল মার্কিন বাজারে স্যামসাংয়ের স্মার্টফোনগুলো নিষিদ্ধ করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে।

সম্প্রতি অ্যাপল মার্কিন আদালতের কাছে বেশ কিছু স্যামসাং ফোন নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে। যে হ্যান্ডসেটগুলো নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে সেগুলো হচ্ছে
- গ্যালাক্সি এস ফোর
- গ্যালাক্সি এস ২ (এটিঅ্যান্ডটি)
- গ্যালাক্সি এস ২ (স্কাইরকেট)
- গ্যালাক্সি এস ২ (টি-মোবাইল)
- গ্যালাক্সি এস ২ এপিক ফোরজি
- গ্যালাক্সি এস শোকেস
- ড্রয়েড চার্জ এবং
- গ্যালাক্সি প্রিভেইল
অবশ্য এর আগে হ্যান্ডসেটগুলোর কারণে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক ভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে তা আদালতের কাছে প্রমাণ করতে হবে।
স্যামসাংয়ের মুখপাত্র অবশ্য জানিয়েছে প্রতিষ্ঠানটির সকল পণ্য যেন মার্কিন বাজারে পাওয়া যায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।













