এসএসডি নির্মাতা টিএমএস অধিগ্রহণ করলো আইবিএম

PriyoTech's picture

(প্রিয় টেক) নিজের স্টোরেজ এবং তথ্য কেন্দ্র সিস্টেমগুলোকে সলিড স্টেট সিস্টেমে প্রযুক্তি ভিত্তিক করে গড়ে তোলার লক্ষ্যে ফ্ল্যাশ মেমরি সিস্টেম নির্মাতা টেক্সাস মেমরি সিস্টেম (টিএমএস)কে অধিগ্রহণ করলো আইবিএম।

প্রতিষ্ঠানটি তার প্রিপ্যাকেজ হার্ডওয়্যার সিস্টেম পিউরসিস্টেম সহ অন্যান্য স্টোরেজ সার্ভার এবং সফটওয়্যার ভিত্তিক পণ্যগুলোকে টিএমএস প্রযুক্তি ভিত্তিক করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। স্টোরেজ সিস্টেমস এবং নেটওয়ার্কিং বিভাগের ব্যবস্থাপক ব্রায়ান ট্রাসকোস্কি জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরেজ সিস্টেম এর স্মার্টার স্টোরেজ লাইনের কোর কম্পোনেন্ট হিসেবে কাজ করবে সলিড স্টেট প্রযুক্তি।

১৯৭৮ সালে গঠিত টিএমএস র‍্যামস্যান নামে উচ্চ দক্ষতা সম্পন্ন সলিড স্টেট ডিস্ক ভিত্তিক স্টোরেজ সিস্টেম বাজারজাত করে থাকে। প্রতিষ্ঠানটি র‍্যাকমাউন্টেড স্টোরেজ এবং এমবেডেড ফ্ল্যাশ মেমরি ভিত্তিক পিসিআই এক্সপ্রেস কার্ড সরবরাহ করে থাকে।

আইবিএম টিএমএস এর প্রযুক্তির আরো উন্নতি এবং প্রাক্তন গ্রাহকদেরকে সকল সেবা প্রদান করার অঙ্গীকার করেছে।

চুক্তির অর্থনৈতিক তথ্য এখনো প্রকাশ করা হয় নি। এদিকে বাজার বিশ্লেষণ ধর্মী প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে ২০১৬ সালের মাঝে এন্টারপ্রাইজ সিস্টেমগুলো প্রতি বছর তিন এক্সাবাইট বা এক বিলিয়ন গিগাবাইট সলিড স্টেট স্টোরেজ ব্যবহার করবে।