স্মার্টফোনে ঈদ আনন্দ

badol khan's picture

(প্রিয় টেক) বর্তমান সময় স্মার্টফোনের চাহিদা অনেক গুণ বেড়েছে। দেখতে সুন্দর আর নানামুখী ব্যবহার সুবিধার কারণে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে স্মার্টফোনগুলো। ব্যস্ত এই যুগে প্রযুক্তির সব সুবিধা হাতের কাছে রাখার জন্য স্মার্ট ফোনের বিকল্প নেই। আর তারই প্রতিফলন আমরা রাজধানীর প্রযুক্তি বাজার ঘুরে জানতে পারলাম। এবার ঈদে ক্রেতাদের মধ্যে স্মার্টফোনের চাহিদা অনেক বেশী।

এই ঈদে নতুন পোশাক-আশাকের সাথে কিনে ফেলুন নতুন একটি স্মার্টফোন। ছবি তুলে বা ভিডিও করে ঈদের স্মৃতি গুলো সারা জীবন জীবন্ত রাখতে পারবেন স্মার্ট ফোনের মাধ্যমে। অথবা ঈদের সময় সদ্য তোলা ছবি গুলো ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করে বা ফেসবুক ওয়ালে কিছু লিখে সবাইকে জানিয়ে দিন ঈদের আনন্দ। দেখবেন এই সময় স্মার্টফোন আপনার ঈদের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিবে। একই সঙ্গে কথা বলা, গান শোনা, ছবি তোলা আর ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা পাবেন স্মার্টফোনে।

দেশের বাজারে অনেক নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। তবে এত ব্র্যান্ডের ভিড়ে কোনটি আপনার জন্য সবচেয়ে ভালো ? একটু বেশী দামের ফোন বলে দেখে শুনে কেনাই ভালো স্মার্টফোন। স্মার্ট ফোন কেনার সময় যে স্মার্ট ফোন সম্পর্কে ভালো জানে সম্ভব হলে তাকে নিয়ে যাওয়া উচিত। সবচেয়ে ভালো হয় ভালো কোন দোকান থেকে স্মার্টফোনটি কেনা। বিশেষ করে স্মার্টফোনের ব্র্যান্ডের নিজস্ব শো-রুম থেকে।

বসুন্ধরা সিটির নোকিয়ার শো-রুমে কথা হয় স্মার্টফোন কিনতে আসা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (উত্তর দক্ষিণ বিশ্ববিদ্যালয়) শুচি নাইয়ারে সাথে। তিনি জানান, ‘আজকের যুগে এক মুহূর্তের জন্য ইন্টারনেটের বাহিরে থাকতে চাই না। তাই স্মার্টফোন কিনবো।’

এলিফ্যান্ট রোডের স্যামসাংয়ের স্মার্টফোন শো-রুমে আলাপ করে জানা গেছে। আগে চেয়ে স্মার্টফোনের বিক্রি অনেক বেড়েছে। এখন অনেক ক্রেতাই দাম একটু বেশী হলেও স্মার্ট ফোনেই কিনছে। জেনে আসি বিভিন্ন দামি ব্র্যান্ডের স্মার্টফোনের খোঁজখবর।

ঈদে স্যামসাং স্মার্টফোনে বিশেষ উপহার ঘোষণা করেছে। তাই স্মার্টফোনের মধ্যে এবারের ঈদে স্যামসাং বিক্রি হচ্ছে সবচেয়ে বেশী। স্যামসাংয়ের প্রত্যেকটি স্মার্টফোনের পর্দা সম্পূর্ণ স্পর্শপর্দা নির্ভর। সব সুবিধা রাখার চেষ্টা করা হয়েছে এই ফোন গুলোতে। স্যামসাংয়ের স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ১০ হাজার ৪৯০ টাকা থেকে। আর মোবাইল ফোন গুলোর সুবিধা যত বেশী থাকবে দামও তত বেশী গুনতে হবে। বাংলাদেশে স্যামসাং স্মার্টফোনের দামের দিক দিয়ে সর্বোচ্চ ৬৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামে পাওয়া যাবে।


স্যামসাং এস থ্রি, ঢাকার বাজারে ফোনটির মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা

স্যামসাং অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রতিটি মোবাইল ফোনে থাকছে ওয়াই-ফাই সুবিধা। ২ থেকে ৮ মেগাপিক্সেলের নানারকম ফোনে ক্যামেরা। আর মেমোরি ব্যবহার করা যাবে সব্বোর্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত। এবারের ঈদে পছন্দের ফোনটি স্যামসাংয়ের হলে মন্দ কি? স্যামসাং স্মার্টফোনে থাকছে দ্রুত ইন্টারনেট ব্রাউজিং-সুবিধা এবং উচ্চমানের মিউজিক কোয়ালিটি।

আইফোন ফোর বা ফোর এস এর মূল্য ৬০ থেকে ৮০ হাজার হলেও থ্রিজিএস কিনতে পারবেন ৩০~৪৫ হাজারের মধ্যে

বিশ্বে স্মার্টফোনের জনপ্রিয়তা তুমুলভাবে বৃদ্ধি পায় অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের আইফোনের হাত ধরে। স্টিভ জবসের এর এই আইফোন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। বর্তমানে অ্যাপল আইফোনের তিনটি মডেল বাংলাদেশে পাওয়া যাচ্ছে। সুবিধা ভিন্নতার কারণে অ্যাপলের স্মার্টফোনের দাম ৬০ থেকে ৮০ হাজার টাকা।

স্মার্টফোনের মধ্যে ব্ল্যাকবেরি অন্য একটি মাত্রা যোগ করেছে ব্যবহারকারীদের জন্য। এই জন্য ব্ল্যাকবেরিকে বলা হয় বহনযোগ্য ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। উন্নত বিশ্বে অধিক হারে ব্যবহার হলে বাংলাদেশে এখন অনেকেই ব্ল্যাকবেরি স্মার্টফোন ব্যবহার করছে। ব্ল্যাকবেরি স্মার্টফোনের দাম থাকছে ১৬ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে।

বাংলাদেশের সাধারণ মানুষের সবচেয়ে বেশী ব্যবহার করে নোকিয়ার স্মার্টফোন। বসুন্ধরা নোকিয়ার শো-রুমে কথা হয় স্মার্টফোন কিনতে আসা মাসুদ আলমের সাথে। তিনি বলেন, অনেক আগে থেকে নোকিয়ার প্রতি দুর্বলতা ছিলো। আগেও নোকিয়া ব্যবহার করতাম। ব্যবহারে সুবিধা এবং চার্জ বেশী সময় থাকার কারণে ঈদ উপলক্ষে নোকিয়া স্মার্টফোন কিনলাম। নোকিয়ার আশা সিরিজের নতুন স্মার্টফোন বাজারে এনেছে। ‘আশা’ সিরিজের নতুন এই ফোনর দাম ৭ হাজার ৩০০ টাকা। এছাড়া সব্বোর্চ ৫০ হাজার টাকা পর্যন্ত নোকিয়ার স্মার্টফোন পাওয়া যাচ্ছে ঈদে নোকিয়া শপগুলোতে। এ ছাড়া নকিয়া এক্সপ্রেস মিউজিক সিরিজের বিভিন্ন মুঠোফোনের দাম থাকছে পাঁচ হাজার ৯৯০ থেকে ৩৫ হাজার ৯৫০ টাকার মধ্যে। ই-সিরিজ ১৬ হাজার ৬০০ থেকে ৪৬ হাজার ৫০০।

সনি এরিকসনের স্মার্টফোনগুলোর দাম থাকছে ১৩ হাজার ৯৯০ থেকে ৪০ হাজার ৪৯০ টাকা পর্যন্ত। সনি এরিকসন স্মার্টফোন জনপ্রিয়তার অন্যতম কারণ হলো এর ক্যামেরা-সুবিধা। এই ফোনগুলোয় সনির ব্রাভিয়া সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। ফলে ছবির রং পাওয়া যাবে স্পষ্ট আর উঁচুমানের। এর ক্যামেরা-সুবিধা থাকছে ৫ থেকে ১২ মেগাপিক্সেল পর্যন্ত। ফোন ভিত্তিতে বাড়তি মেমোরি ব্যবহার করা যাবে ৩২ গিগাবাইট পর্যন্ত।

দেশীয় ব্র্যান্ড হিসাবে সিম্ফনি বিদেশী ব্র্যান্ডের সাথে বেশ ভালো ভাবেই যুক্ত করেছে। ক্রেতাদের কাছে সিম্ফনি স্মার্টফোনের চাহিদা বেশ ভালো। সিম্ফনি স্মার্ট ফোন গুলোর দাম মোটামুটি হাতে নাগালেই। বর্তমানে অ্যানড্রয়েড অপারেটিং স্মার্টফোন পাওয়া যাবে সিম্ফনিতে। দাম থাকছে সাত হাজার ৪৯০ থেকে ১০ হাজার ৯৯০ টাকার মধ্যে। প্রতিটি মুঠোফোনে থাকছে ওয়াই-ফাই ও থ্রি-জি সুবিধা।