মাইক্রোসফটের বিং ফান্ড কার্যক্রমের প্রথম দুই প্রারম্ভিক প্রতিষ্ঠান

PriyoTech's picture

(প্রিয় টেক) মাইক্রোসফটের বিং তহবিলের কথা মনে আপনাদের? সেই যে স্টার্টআপ প্রতিষ্ঠানদেরকে দ্রুত সফল প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য যে বিশেষ ইনকিউবেটর কার্যক্রম নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে মাইক্রোসফট। এই কার্যক্রমের সাথে জড়িত প্রারম্ভিক প্রতিষ্ঠানগুলো অর্থ সাহায্য ছাড়াও মাইক্রোসফটের প্রযুক্তি সম্পদ এবং বিশেষজ্ঞদেরকে নিজের প্রতিষ্ঠান উন্নয়নের ক্ষেত্রে সহযোগী হিসেবে পাবে।

মাত্র এক মাস আগে বিং ফান্ড এর ঘোষণা দেয় মাইক্রোসফট। আর এই সময়ের মধ্যেও দুইটি প্রারম্ভিক কোম্পানি বিং ফান্ডে তালিকাভুক্ত হয়েছে বলে সংবাদ দিল মাইক্রোসফট। অ্যাপলিকেশন উন্নয়ন পরিসেবা প্রদানকারী সংস্থা 'বাডি' এবং অনলাইন গেমের মাঝে বিজ্ঞাপন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'পিনিয়ন' তাৎক্ষণিক ভাবে মাইক্রোসফটের প্রযুক্তি সম্পদ এবং দক্ষতা, এবং সেইসাথে তহবিল সুবিধা গ্রহণ করবে বলে জানিয়েছে বিং

'বাডি'র প্রতিষ্ঠাতা ডেভ ম্যাকলকল্যান এবং জেফ ম্যাকডাফ একসময় মাইক্রোসফটে কাজ করতেন। ওয়াশিংটনের কার্কল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠানটি মোবাইল এবং ওয়েব অ্যাপ ডেভেলপাররা লিখতে, পরীক্ষা করতে এবং সার্ভার প্রান্তের কোড পরিচালনা করতে যে সময় ব্যয় করেন তা হ্রাস করার চেষ্টা করবে।

s

আর ওয়াশিংটনের বেলেভ্যু ভিত্তিক 'পিনিয়ন' গেম ডেভেলপারদেরকে ইন্টার‍্যাকটিভ বিজ্ঞাপনের মাধ্যমে রাজস্ব আদায় করার ক্ষেত্রে সহায়তা করে।

জুলাই মাসে এই তহবিলের ঘোষণা দেয় মাইক্রোসফট। লক্ষ্য, মোবাইল এবং ওয়েব এর ক্ষেত্রে অনুপ্রেরণা দায়ক স্বপ্ন এবং তা বাস্তবায়ন করতে সক্ষম এমন স্টার্টআপ খুঁজে বের করা এবং তাদেরকে সহায়তা করা। ঘোষণার পর থেকেই মাইক্রোসফটের ভেতর এবং বাইরের অসংখ্য মানুষের আইডিয়া তারা শুনেছেন বলে জানান তহবিলের ব্যবস্থাপনার দায়িত্বরত রাহুল সুদ।

অসংখ্য প্রারম্ভিক কোম্পানির সাথেও তারা কথা বলেছেন বলে এক ব্লগ পোস্টের মাধ্যমে জানান সুদ। দুর্দান্ত সব আইডিয়া যুক্ত প্রতিভাবান উদ্যোক্তাদের মধ্যে থেকে কয়েকজনকে নির্বাচন করা অত্যন্ত কঠিন বলেও উল্লেখ করেন তিনি।

কোম্পানিগুলো তহবিল স্বরূপ কত পাচ্ছেন সে কথা উল্লেখ করেন নি সুদ। তবে নতুন উদ্যোক্তা এখনো খুঁজে চলেছেন তিনি এবং সান ফ্রান্সিসকো এবং বোল্ডার ভিত্তিক কিছু প্রারম্ভিক কোম্পানিকে চিহ্নিত করেছেন বলে জানিয়েছেন।