ডাটার নিরাপত্তায় ব্র্যাক ব্যাংকের চুক্তি সই

PriyoTech's picture

(প্রিয় টেক) ব্র্যাক ব্যাংক অত্যাধুনিক ডিজাস্টার রিকভারি সেন্টারে উন্নীত করার জন্য জার্মানির সিন্ডার ইলেকট্রিকসহ মিগান্স টেকনোলজিস-এর সঙ্গে একটি চুক্তি সই করেছে।

সম্প্রতি ডাটার পর্যাপ্ততা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্র্যাক ব্যাংক লিমিটেড এ চুক্তি সই করে।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্র্যাক ব্যাংক সব সময় গ্রহকদের সবচেয়ে ভালো সেবা দেওয়ার চেষ্টা করে। গ্রহকেই আমাদের ব্যাংকের সব কিছু। তিনি আরো বলেন, ব্র্যাক ব্যাংকের গ্রহকদের টাকা নিরাপদ রাখার জন্য আমরা সব্বোর্চ সর্তক থাকি। তারেই ধারাবাহিকতায় নিরাপত্তার জন্য নতুন একটি ডাটার চুক্তি স্বাক্ষর করা হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং চিফ টেকনোলজি অফিসার নওয়েদ ইকবাল; সিন্ডার ইলেকট্রিক-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট, ভারত ও সার্ক দেশসমূহ শ্রীনিভাস চেবি এবং স্ট্র্যাটেজি ও বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর জয়বালান ভেলাইউধান এবং মিগান্স টেকনোলজিস’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ এ ওয়াহিদসহ অনেক।