গেম নির্মাতা ব্লিজার্ড এর ব্যাটল.নেট হ্যাক হওয়ায় লাখো ব্যবহারকারীর তথ্য ফাঁস

(প্রিয় টেক) ওয়ার্ল্ড অব ওয়ারক্র্যাফট, স্টারক্র্যাফট এবং ডায়াবলোর মত গেম নির্মাতা ব্লিজার্ড এর সিস্টেম হ্যাক হবার মাধ্যমে বিশ্বের লক্ষ লক্ষ খেলোয়াড়দের অ্যাকাউন্টের বিশদ বিবরণ প্রকাশ হয়ে পড়েছে বলে জানিয়েছে বিবিসি। প্রতিষ্ঠানটি ব্যাটল.নেট অ্যাকাউন্ট পরিচালনার পরিসেবার মাধ্যমে এই লঙ্ঘন বিবরণ প্রকাশ করেছে।

উত্তর আমেরিকায় খেলোয়াড়দেরকে তাৎক্ষণিক ভাবে লগইন বিবরণ পরিবর্তন করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে খেলোয়াড়দের ক্রেডিট কার্ড অথবা অন্যান্য ব্যক্তিগত বিবরণ প্রকাশ হয় নি বলে জানিয়ে ব্লিজার্ড।
হ্যাকাররা উত্তর আমেরিকার সার্ভারে থাকা নিরাপত্তা প্রশ্ন এবং অ্যাকাউন্ট অথেনটিকেশনের সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এর পাশাপাশি কানাডা, ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং দক্ষিণপূর্ব এশিয়ার খেলোয়াড়রা ক্ষতির শিকার হয়েছে।
আক্রমণকারীরা উত্তর আমেরিকার ব্যাটল.নেট অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে সংরক্ষিত পাসওয়ার্ড এর তালিকাও চুরি করেছে। তবে পাসওয়ার্ডগুলো যে পদ্ধতি ব্যবহার করে এনক্রিপ্ট করা হয়েছে তা ভাঙ্গা সহজ নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি প্রধান মাইক মরহেইম।
তবে ব্লিজার্ডের মতে শুধুমাত্র চুরি করা তথ্য ব্যবহার করে ব্যাটল.নেট এর অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব নয়। কিন্তু তা স্বত্বেও প্রতিষ্ঠানটি তার সকল গ্রাহককে অ্যাকাউন্ট বিবরণ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে।








