সারফেস সম্পর্কে মত সামান্য পরিবর্তন করলেন অ্যাসারের প্রধান নির্বাহী

(প্রিয় টেক) জনসাধারণের সামনে সারফেস ট্যাবলেট সম্পর্কে মাইক্রোসফটকে "দ্বিতীয়বার চিন্তা" করার আহবান জানিয়ে সতর্ক করে দেবার পর অ্যাসারের প্রধান নির্বাহী জেটি ওয়াং তার রাগত বিবৃতিতে একটু পরিবর্তন নিয়ে এসেছে বলে খবর দিয়েছে ডিজিটাইমস। ওয়াং বলেন, মাইক্রোসফটের কার্যক্রম দীর্ঘদিন ধরে গড়ে তোলা পিসি ইকোসিস্টেমে নেতিবাচক প্রভাব বিস্তার করবে, কিন্তু তারা (অ্যাসার) উইন্ডোজ ভিত্তিক ট্যাবলেট পিসি বাজার ছেড়ে যেতে আগ্রহী নয় এবং প্রতিযোগিতা মূলক পণ্য উন্নয়নে তারা বদ্ধ পরিকর।"

অ্যাসারের প্রধান নির্বাহীর সতর্ক বার্তা লক্ষ্য করে অনেকের মধ্যে ধারণা হয়েছিল প্রতিষ্ঠানটি বুঝি মাইক্রোসফটের অবকাঠামো থেকে সরে যাবে এবং অন্য কোন অবকাঠামো নির্ভর পিসি এবং ট্যাবলেট নির্মাণ করবে। উইন্ডোজ এইটের ভবিষ্যৎ সম্পর্কে নিজেকে সবচেয়ে আশাবাদী প্রধান নির্বাহী হিসেবে উল্লেখ করলেও প্রতিষ্ঠানটি মাইক্রোসফটকে অবিশ্বাসের চোখেই দেখছে বলে মনে করা হচ্ছে।
ওয়াং মনে করেন সারফেসের মধ্যে দিয়ে মাইক্রোসফট তার উইন্ডোজ এইটকে সফল করতে আগ্রহী, ব্র্যান্ড ভেন্ডাররা যে এতে উৎকণ্ঠিত সে ব্যাপারে মাইক্রোসফট অবগত রয়েছে এবং সারফেসের কারণে যে নেতিবাচক প্রভাব পড়বে তা কমানোর ব্যাপারে সচেষ্ট রয়েছে।

আর বাজারের এই নেতিবাচক কমানোর লক্ষ্যে মাইক্রোসফট সারফেসের মূল্যের মধ্যে বিশাল একটি ফাঁকা স্থান রাখবে বলে মনে করছেন ওয়াং। তার হিসেবে মাইক্রোসফটের সারফেসের মূল্য $১৯৯ ডলার না হয়ে $৪৯৯~$৫৯৯ মার্কিন ডলারের মাঝামাঝি হবে। এর ফলে প্রভাবের মাত্রা কমে আসবে বলে মনে করেন তিনি।
ওয়াংয়ের এই বক্তব্যের মধ্যে বেশ কিছু ফাঁক থেকে যাচ্ছে। প্রতিষ্ঠানটি যদি প্রতিযোগিতা মূলক পণ্য তৈরিতে আগ্রহী হয়ে উঠে তাহলে তারা কি সেই পণ্যের মূল্য $৪৯৯~$৫৯৯ এর চেয়ে কম রাখার চিন্তা ভাবনা করছে, নাকি $১৯৯ ডলার মূল্যের সস্তা ট্যাবলেট তৈরি করার চিন্তা ভাবনা করছে। প্রতিষ্ঠানটি যে সব কিছু ছেড়েছুঁড়ে শুধু অ্যানড্রয়েড ভিত্তিক সস্তা ট্যাবলেট বের করবে না তাতো বোঝাই যাচ্ছে কিন্তু তাহলে কি ধরণের পণ্য তৈরিতে আগ্রহী এই প্রতিষ্ঠানটি? বর্তমানে প্রতিষ্ঠানটি তৈরি করা আইকোনিয়া ট্যাবলেটগুলো মোটামুটিভাবে বাজারের সবচেয়ে বাজে ট্যাবলেট হিসেবে পরিগণিত। পণ্যের মাণ না বাড়িয়ে শুধু মাইক্রোসফটকে তার পণ্যের মূল্য বাড়ানোর অনুরোধ জানিয়ে খুব বেশি দূরে কি জেতে পারবে অ্যাসার?
আপনাদের কি মত?














