ডিজিয়ার কাছে কিউটি বিক্রয় করলো নোকিয়া

(প্রিয় টেক) মোবাইল ফোন নির্মাতা নোকিয়া তার কিউটি সফটওয়্যার ব্যবসা ফিনিশ তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী সংস্থা ডিজিয়া কাছে বিক্রয় দিল। এক ঘোষণায় ডিজিয়া জানিয়েছে নোকিয়ার কাছ থেকে তারা কিউটির ব্যবসা, সফটওয়্যার এবং কর্মী অধিগ্রহণ করতে রাজি হয়েছে। প্রতিষ্ঠানটি কিউটিকে অ্যানড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ এইট ভিত্তিক করে তোলার পরিকল্পনার কথা বিবৃতিতে জানিয়েছে।

ঠিক কত মূল্যে অধিগ্রহণের চুক্তি সম্পাদিত হল সে ব্যাপারে কোন তথ্য উভয় প্রতিষ্ঠানই প্রকাশ করেনি। তবে বিশ্লেষকদের ধারণা ২০০৮ সালের ১৫০ মিলিয়ন ডলার ক্রয় মূল্যের সামান্য অংশ পেয়েছে নোকিয়া (রয়টার)। প্রতিষ্ঠানটিকে নোকিয়া ট্রোলটেক এর কাছ থেকে ক্রয় করে এবং ২০১১ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির কৌশলের মধ্যমণী হিসেবে পরিচিত ছিল। মাইক্রোসফটের সাথে সম্পর্ক সৃষ্টি হবার পর থেকে এই অ্যাপ নিয়ে কাজ করা বন্ধ করে দেয় নোকিয়া।
নোকিয়ার কাছ থেকে ২০১১ সালে কিউটির বাণিজ্যিক সনদ ক্রয় করে নেয় ডিজিয়া। সে সময় নোকিয়া কিউটির লাইসেন্স জাতিয় কার্যক্রম এক বছর পর্যন্ত সমর্থন দিয়ে আসবে বলে উল্লেখ করে। তবে গত বছর মার্চ মাসে নোকিয়া কিউটি নিয়ে কাজ করার অঙ্গীকার করলেও পরবর্তীতে যে কৌশল পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে তা এই ঘোষণার মাধ্যমে জানিয়ে দিল নোকিয়া।
এই সফটওয়্যার ব্যবহার করে বিশ্বের ৪ লক্ষ ৫০ হাজার ডেভেলপার ৭০ টি শিল্পের জন্য অ্যাপ তৈরি করে থাকে। কিউটি হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন এবং ইউজার ইন্টারফেস ফ্রেমওয়ার্ক যা ব্যবহার করে ডেভেলপারেরা ডেস্কটপ, মোবাইল এবং এমবেডেড অপারেটিং সিস্টেমের জন্য কোড লিখতে এবং তা ডেপ্লয় করে।
নোকিয়ার কিউটির সাথে যারা জড়িত ছিলেন তারা সবাই ডিজিয়ায় স্থানান্তরিত হবেন।
কিউটি ডেভেলপার নেটওয়ার্ক এর নতুন লিঙ্ক।













