পাঠ্যবই ধার দেয়া শুরু করেছে অ্যামাজন

(প্রিয় টেক) পাঠ্যবই ভাড়া দেবার কার্যক্রম শুরু করেছে অনলাইন খুচরা বিক্রেতা সাইট অ্যামাজন.কম। না ইবুক নয় কাগজে ছাপানো বাস্তব বই। বেশকিছু পাঠ্যবইয়ের নামের তালিকার পাশে বই ভাড়া নেবার অপশন দিয়েছে সাইটটি। $১৭০ ডলার মূল্যের বই ধার হিসেবে নিতে গেলে খরচ পরবে গড়পড়তায় $৫০ এর মত।

বইগুলো সেমিস্টার ভিত্তিতে (১৩০ দিন) ভাড়া নিতে পারবে শিক্ষার্থীরা। তবে প্রয়োজনে সময়সীমা ১৫ দিন বাড়ানোর সুযোগ রয়েছে। পাঠ্যবইগুলো পাঠানোর খরচ বহন করবে অ্যামাজন।
ইবের হাফ.কম একই মূল্যে বই ধার দিয়ে থাকে
কিন্তু নতুন বই ধার দেয়ার এই সিদ্ধান্তটি প্রকাশনী সংস্থাগুলোর জন্য ক্ষতিকর হতে পারে বলে মনে করছে অনেকে।








