সামাজিক গেম জগতে প্রবেশ করলো অ্যামাজন

(প্রিয় টেক) বিশ্বের সর্ববৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা হিসেবে পরিচিত অ্যামাজন "লিভিং ক্লাসিক" নামক সামাজিক গেম বের করার মধ্য দিয়ে এবার গেম জগতে প্রবেশ করলো। লিভিং ক্লাসিক গেমটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক কেন্দ্রিক।

অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এবং দ্যা উইজার্ড অব ওজ এর মতো জনপ্রিয় শিশুকাহিনীর উপর ভিত্তি করে তৈরি করা এই গেমে একটি শিয়াল পরিবারকে বনের মধ্যে ঘুরতে দেখা যাবে। বনের দৃশ্যায়ন করা হয়েছে বইগুলোর বর্ণনা অনুসারে। গেমটি বিনামূল্যে খেলা যাবে।
প্রতিষ্ঠানটি আরো গেম তৈরির পরিকল্পনা নিয়েছে এবং বাস্তবায়নের জন্য গেম ডেভেলপার নিয়োগ করার কথা জানিয়েছে।
অ্যামাজন গেম স্টুডিও চালুর ফলে ফার্মভিলের মতো জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান জিংগা প্রতিযোগিতার সম্মুখীন হবে বলে মনে করা হচ্ছে।
অ্যামাজন তার ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে, "আমরা জানি অ্যামাজনের গ্রাহকেরা গেম খেলতে পছন্দ করে। ভালো এবং সবসময় খেলা যাবে এমন গেম আমরা আমাদের গ্রাহকদেরকে উপহার দিতে পারবো বলে মনে করছি।"













