এলজির এনার্জী সেভিং নতুন এলইডি মনিটর

PriyoTech's picture

(প্রিয় টেক) বিশ্বখ্যাত এলজি কোম্পানীর ই২২৪১টি মডেলের সুপার এনার্জী সেভিং এলইডি মনিটর বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড।

এ্যান্টি-গ্লেয়ার এবং থ্রিএইচ ফিচার থাকায় পর্দার অধিক উজ্জ্বলতা হ্রাস করে এবং আলোর প্রতিফলন মুক্ত রাখে। ২১.৫-ইঞ্চি পর্দার সরু আকৃতির এই মনিটরটির রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০, ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও ৫,০০০,০০০:১, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ভিউয়িং এ্যাঙ্গেল ১৭০ ডিগ্রী/১৬০ ডিগ্রী, পিক্সেল পীচ ০.৩০ মি.মি. এবং এতে ডি-সাব, ডিভিআই-ডি সংযোগ সুবিধা রয়েছে। এছাড়া এইচডিসিপি সমর্থিত এই মনিটরটি গ্রীণ আইটি সনদ প্রাপ্ত, তাই পরিবেশবান্ধব।

এলজি এনার্জী সেভিং নতুন এলইডি মনিটরে মূল্য রাখা হয়েছে ১৮ হাজার টাকা। বিস্তারিত জানান জন্য ০১৭১৩২৫৭৯২২ নম্বরে যোগাযোগ করতে পারেন।

Tags: