ক্ষতিগ্রস্ত গ্রাহকদেরকে £১২৫ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিবে আরবিএস

(প্রিয় টেক) যুক্তরাজ্যের রয়েল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ড (RBS) এর কম্পিউটার সিস্টেমে সমস্যা দেখা দেয়ার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদেরকে ক্ষতিপূরণ হিসেবে £১২৫ মিলিয়ন পাউন্ড আলাদা করে রেখেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সিস্টেম আপগ্রেডের কারণে প্রতিষ্ঠানটির নিজস্ব গ্রাহক সহ অঙ্গসংস্থা ন্যাটওয়েস্ট এবং আলস্টার ব্যাংকের ব্যবহারকারীরা জুন মাসে দুই সপ্তাহ ব্যাপী ব্যাংকের সুবিধা গ্রহণ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়।
প্রতিষ্ঠানটি এ অর্থ বছরে লোকসানের হিসাব দেবার সময় এ কথা উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটি বছরের প্রথমার্ধে £১.৫ বিলিয়ন পাউন্ড লোকসান করেছে। ঋণের মূল্য পুন নির্ধারণের কারণে ব্যাংকটি এই ক্ষতির শিকার হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
এছাড়া গত ছয়মাসে ব্যাংকটির রাজস্ব ৮% কমে গিয়ে £১৩.২ বিলিয়ন ডলার এ এসে দাঁড়িয়েছে।
কম্পিউটার সিস্টেমে সমস্যা দেখা দেয়ায় গ্রাহক এর জন্য ১২৫ মিলিয়ন পাউন্ড আলাদা করে রেখেছে প্রতিষ্ঠানটি! ভাবছি বাংলাদেশের ব্যাংক হলে কি করত?












