ইউনিনর তার টেলিকম ব্যবসা নিলামে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে

(প্রিয় টেক) ভারতে নরওয়ের টেলিনর নিয়ন্ত্রিত ইউনিনর বুধবার এক ঘোষণায় প্রতিষ্ঠানটি তার টেলিকম ব্যবসা ৭ সেপ্টেম্বরের আগে নিলামের মাধ্যমে বিক্রয় করবে বলে উল্লেখ করেছে। সম্প্রতি ভারতে দ্বিতীয় প্রজন্মের তরঙ্গ লাইসেন্স হারিয়েছে ইউনিনর, ফলে ৭ সেপ্টেম্বর থেকে ভারতে কার্যক্রম স্থগিত করতে বাধ্য হবে ইউনিনর। আর এই নিষেধাজ্ঞা কার্যকরী হবার আগেই টেলিনর ইউনিনরে থাকা ৬৭.২৫% নিলামের মাধ্যমে বিক্রয় করতে আগ্রহী হয়ে উঠেছে টেলিনর। এদিকে বাদবাকি অংশের মালিক ইউনিটেক এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে বলে জানা গিয়েছে।

ইউনিনর ছাড়াও ভারতে আরো আটটি মোবাইল মোবাইল অপারেটর গত সেপ্টেম্বরে ১২২ টি অঞ্চলে পরিচালনা লাইসেন্স হারায়। ভারতের সর্বোচ্চ আদালত তরঙ্গ লাইসেন্স আবার নূতন করে দেবার জন্য নিলাম ডাকার আদেশ দিয়েছে।
বুধবার ইউনিনর জানিয়েছে ভারতে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়ার চাইতে আলাদা একটি নিলামের মাধ্যমে তার অংশটি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। টেলিনর এই নিলামে স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান হিসেবে বিড করার ইচ্ছা প্রকাশ করেছে। এর ফলে টেলিনর ব্যবসা থেকে মূল সত্তাটি বের করে নিতে পারবে এবং এক তৃতীয়াংশের মালিক ইউনিটেককে তার অংশের মূল্য প্রদান করতে সক্ষম হবে।
ইউনিনরের দুই-তৃতীয়াংশের মালিক টেলিনর লাইসেন্স হারানোর জন্য ইউনিটেককে দায়ী করেছে। প্রতিষ্ঠানটিকে "প্রতারণা এবং মিথ্যা বর্ণনা"-এর অভিযোগে অভিযুক্ত করেছে টেলিনর। ভারত ছেড়ে যাবার অথবা ইউনিটেককে অধিগ্রহণের সিদ্ধান্ত এবং নতুন কোন অংশীদারকে সাথে নিয়ে ব্যবসাকে সম্পূর্ণ নূতন দিকে নিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে টেলিনর।
তবে টেলিনর এর এই পদক্ষেপে খুশী নয় ইউনিটেক, আদালতের সামনে প্রতিষ্ঠানটি টেলিনরের এই পদক্ষেপকে ভারতীয় আইন ভঙ্গ বলে উল্লেখ করেছে।
ইউনিটেক এর দাবী, যেহেতু নিলামকারী ইউনিনর এবং নিলামে অংশগ্রহণে আগ্রহী একমাত্র প্রতিষ্ঠান এরা সবাই সরাসরি টেলিনরের একই ব্যবস্থাপকদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেহেতু পুরো প্রক্রিয়াটি উন্মুক্ত এবং সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পাদিত হচ্ছে না।
অপরদিকে ইউনিটেক ব্যবসাটিকে ধ্বংস করে দিচ্ছে বলে জানিয়েছে টেলিনর। ডালৈট এবং কেপিএমজির নির্ধারিত মূল্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটির বেজ বিডিং মূল্য ৪০ বিলিয়ন রুপি বা $৭১৯ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানায় ইউনিনর। প্রতিষ্ঠানটি জানিয়েছে যদি মাত্র একজন বিডারের কথা তারা চিন্তা করতো তাহলে "সঠিক বাজার দর" হিসেবে ৪১.৯ বিলিয়ন রুপি মূল্য নির্ধারণ করার অধিকার তারা রাখে।













