দেশের বাজারে এসেছে নোকিয়া আশা ৩০৫

fatema promy's picture

(প্রিয় টেক) দেশের বাজারে নোকিয়া নিয়ে এসেছে আশা ৩০৫ ডুয়েল সিম মোবাইল। সাথে নোকিয়া অনলাইন ষ্টোরেও এটি পাওয়া যাচ্ছে। কি কি থাকছে এতে চলুন জেনে নিই।

এক প্রতিবেদন থেকে জানা যায়, মোবাইলটির স্পেসিফিকেশন বেশ ভালো এবং দামের সাথে সামঞ্জস্যপূর্ণ। এতে রয়েছে ৩ ইঞ্চি রেজিস্টিভ টাচ স্ক্রিন যার রেজুলুশন ২৪০X৪০০ পিক্সেল। আরও আছে দুই মেগা পিক্সেল ক্যামেরা, ক্যামেরাটি প্রতি সেকেন্ডে ১০ ফ্রেমে ভিডিও করতে সক্ষম এবং ডুয়েল সিম সাপোর্ট। এতে ৩২ গিঃবাঃ পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।

এছাড়াও এতে পাবেন মিউজিক প্লেয়ার অ্যাপ, নীড ফর স্পীড এবং ফিফা ২০১২ সহ ৪০ টি ইএ গেমস। গেমগুলো একটি দুই গিগাবাইটের এসডি কার্ডে দিয়ে দেয়া হয়েছে এবং নোকিয়া স্টোর থেকেও ডাউনলোড করা যাবে।

ইন্টারনেট ব্যবহার করার জন্য রয়েছে জিপিআরএস এবং এজ সুবিধা। রয়েছে ব্লুটুথ ২.১ এবং মাইক্রোইউএসবি ২.০ পোর্ট। এতে আছে ১১০০ এমএলএইচ ব্যাটারি যা আপনাকে দিবে ৫২৮ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম এবং ১৪ ঘণ্টা কথা বলার নিশ্চয়তা।

লাল, নীল, কালো তিনটি ভিন্ন রঙে মোবাইলটি পাওয়া যাচ্ছে । এতে আপনি গুগল টক, ইয়াহু মেসেঞ্জার, উইন্ডোজ লাইভ মেসেঞ্জার সহ বিভিন্ন ইনস্ট্যান্ট মেসেজিং সেবা পাবেন।

ফোনটির ব্রাউজার বাংলা ভাষা সমর্থন করে বলে জানা গিয়েছে।

বাজারে আশা ৩০৩, ৩০০ এবং ২০০ এই তিনটি মোবাইল আগেই রিলিজ হয়েছিল। নতুন আশা ৩০৫ ডুয়েল সিম মোবাইলটির এর মূল্য ৭৮০০ টাকা ধার্য করা হয়েছে।