ষষ্ঠবারের মতো সর্বোচ্চ করদাতা গ্রামীণফোন

PriyoTech's picture

(প্রিয় টেক) করদাতা হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে গ্রামীণফোন লিমিটেড। গত অর্থবছরে সবচেয়ে বেশি কর দিয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে টানা ছয়বার দেশের সর্বোচ্চ করদাতা গ্রামীণফোন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, দেশের টেলিকম খাতের জায়ান্ট প্রতিষ্ঠানটি ২০১১-১২ অর্থবছরে সরকারি কোষাগারে জমা দিয়েছে ১ হাজার ৪৮৫ কোটি টাকা।

২০০৫-০৬ অর্থবছরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে টপকে শীর্ষ করদাতা হিসেবে আবির্ভূত হয় গ্রামীণফোন। এরপর থেকে এনবিআরের সর্বশেষ হিসাব অনুযায়ী, সরকারের কোষাগারে একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ কর দিয়ে আসছে তারা। ২০১০-১১ অর্থবছরে প্রতিষ্ঠানটি কর দেয় ৭৫৮ কোটি ৬ লাখ ৫৯ হাজার টাকা।

এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির বলেন, ‘গ্রামীণফোন সবসময়ই ঠিকমতো কর পরিশোধ করে আসছে। আরও বেশি টাকা আমরা সরকারকে কর দিতে চাই। এ জন্য দেশে করের পাশাপাশি ভ্যাট পলিসিকে আরও ব্যবসাবান্ধব করে তৈরি করতে হবে। এটি করা সম্ভব হলে সরকারকে দীর্ঘ মেয়াদে আরও বেশি কর দেয়া সম্ভব।’