গ্যালাক্সি এস থ্রি: এক কোটি ইউনিট বিক্রয়ের মাইলফলক পার করলো স্যামসাং

(প্রিয় টেক) সম্প্রতি স্যামসাংয়ের তথ্য প্রযুক্তি এবং মোবাইল যোগাযোগ বিভাগের প্রধান শিন জং-কুন সাংবাদিকদের কাছে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস থ্রি'র বিক্রয় ১০ মিলিয়ন বা ১ কোটি ইউনিটের মাইলফলক পার করেছে বলে জানিয়েছেন।

তবে সঠিক সংখ্যাটি বলতে পারেন নি তিনি, জানান নি সংখ্যাটি গ্রাহকের কাছে বিক্রয়ের হিসাবে নাকি খুচরা বিক্রেতা কাছে পৌঁছানোর হিসাব। প্রতিষ্ঠানটি অবশ্য জুলাই মাসের মধ্যে ১০ মিলিয়নের মাইলফলক এবং বসন্তের মধ্যে বিক্রয়ের পরিমাণ এর দ্বিগুণ করে ফেলতে পারবে বলে ধারণা করেছিল।
স্মার্টফোনটি ইউরোপ এবং এশিয়ায় বাজারে মে মাস থেকে আর মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জুন-জুলাই থেকে পাওয়া যাচ্ছে। অবস্থা দৃষ্টিতে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী প্রতিদিন ১ লক্ষ ৯০ হাজার এসথ্রি বিক্রয় করেছে।













