এবার যুদ্ধ অস্ট্রেলিয়াতে!

(প্রিয় টেক) স্যামসাং এবং অ্যাপলের পেটেন্ট যুদ্ধ এবার অস্ট্রেলিয়াতে শুরু হল। সোমবার থেকে তিন মাস ব্যাপ্তির এই মামলা শুরু হয়েছে। যদিও এ দেশের আদালতের রায় মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউরোপের আদালতের উপর কোন প্রভাব না ফেললেও প্রতিষ্ঠানদ্বয়কে পরবর্তী আইনি কৌশল নির্ধারণ করতে সহায়তা করতে পারে বলে জানিয়েছে আইনজীবীরা।
মেলবোর্ন ভিত্তিক 'ল ফার্ম' ওয়াটারমার্কের জ্যেষ্ঠ সহযোগী এবং পেটেন্ট আইনজীবী মার্ক সামারফিল্ড এর মতে প্রতিষ্ঠানদ্বয়ের জন্য অস্ট্রেলিয়ার মামলাটি কৌশলগত এবং মনস্তাত্ত্বিক প্রভাব রাখবে। তিনি বলেন, "অন্যান্য দেশের আদালতেরা এখানে কি ঘটছে তা পর্যবেক্ষণ করবেন।"
সোমবারের এই মামলা সম্পর্কে অ্যাপল এবং স্যামসাং এর প্রতিনিধিরা মুখ খুলতে নারাজ বলে উল্লেখ করেছে রয়টার্স।
এপ্রিল ২০১১ সাল থেকে অ্যাপল এবং স্যামসাং বিশ্বের ১০ টি দেশে স্মার্টফোন এবং ট্যাবলেট প্রযুক্তি নির্ভর পেটেন্ট ভঙ্গ সংক্রান্ত মামলা পরিচালনা করছে। অস্ট্রেলিয়ার মামলাটি স্যামসাং গ্যালাক্সি ১০.১ এর স্পর্শপর্দা প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত।
প্রতিষ্ঠান দুটি নিজেদের মধ্যে সমঝোতায় না আসলে মামলাটি ২০১৪ সাল পর্যন্ত চলতে বলে আশঙ্কা করেছেন সামারফিল্ড।
অনেকে স্যামসাং এবং অ্যাপলের এই পেটেন্ট যুদ্ধ লক্ষ্য করে এ প্রতিষ্ঠানদ্বয়ের মধ্যে যে $৫বিলিয়ন ডলারের অধিক মূল্যের সম্পর্ক রয়েছে তা ভঙ্গ হবে বলে আশা করছে। অ্যাপল স্যামসাংয়ের সবচেয়ে বড় গ্রাহক হিসেবে পরিচিত।










