Submitted by PriyoTech on Thu, 19/07/2012 - 3:01pm
(প্রিয় টেক) ২৬ অক্টোবর এই উইন্ডোজ এইট বের হবে বলে ঘোষণা দিল মাইক্রোসফট। বাৎসরিক বিক্রয় সভায় ঘোষণাটি দেয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ঘোষণাটি প্রতিষ্ঠানটির ব্লগে প্রকাশিত হয়। সংস্থাটি উইন্ডোজ এইটের এর ইন্টারফেস পরিবর্তনকে এক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিডিজাইন বলে উল্লেখ করেছে।
প্রতিষ্ঠানটি ঘোষণাটি দিল তার চতুর্থ ত্রৈমাসিক উপার্জন প্রতিবেদন প্রকাশ করার মাত্র একদিন পূর্বে। অধিগ্রহণের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নেয়ার কারণে প্রতিষ্ঠানটি প্রথমবারের মত লোকসান ঘোষণা করতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।
অ্যাকোয়ান্টিভ নামক একটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করার জন্য মাইক্রোসফট $৬.৩ বিলিয়ন ডলার পরিশোধ করে কিন্তু পরিসেবাটি আশাতীত ব্যবসা না করার $৬.২ বিলিয়ন ডলার ক্ষতির স্বীকার করে মাইক্রোসফট।
ক্ষতির স্বীকার হলেও প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছে উইন্ডোজ এইট এবং সারফেস এর কারণে প্রতিষ্ঠানটির স্টক বছরের শুরু থেকে ১৭% বৃদ্ধি পেয়েছে এবং প্রতিদিন সারা বিশ্বে ১০ লক্ষের মত পিসি বিক্রয় হচ্ছে।
আরো পড়ুন:
Submitted by A.I.Sajib on Sun, 15/07/2012 - 11:05am
সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে, ডেভেলপমেন্টের প্রায় শেষ পর্যায়ে থাকা উইন্ডোজ ৮ ডিভিডি আকারে পাওয়া যাবে না। এ ব্যাপারে মাইক্রোসফটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না পাওয়া গেলেও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য থেকে এ খবর জানা গেছে।
Submitted by PriyoTech on Wed, 11/07/2012 - 4:59pm
(প্রিয় টেক) উইন্ডোজ এইট সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছেন কিন্তু অধিক মূল্যের কারণে পাইরেটেড কপি ব্যবহার করতে বাধ্য হবেন বলে মনে করছেন। এ ব্যাপারে আপনাকে সাহায্য করবে মাইক্রোসফট। সম্প্রতি প্রতিষ্ঠানটি তার এক ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে উইন্ডোজ এক্সপি থেকে সেভেন পর্যন্ত যে কোন সংস্করণ থেকে উইন্ডোজ এইট প্রোতে ডাউনলোড করে আপগ্রেড করতে খরচ হবে মাত্র $৪০ মার্কিন ডলার।
Submitted by PriyoTech on Wed, 11/07/2012 - 3:32pm
(প্রিয় টেক) টরেন্টোতে অনুষ্ঠিত মাইক্রোসফট ওয়ার্ল্ডওয়াইড পার্টনার কনফারেন্সের কিনোট বক্তব্যে প্রতিষ্ঠানটির কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান অর্থনৈতিক কর্মকর্তা টামি রেলার উইন্ডোজ এইট আগস্ট মাসে বের হবার কথা ঘোষণা করলেন।