দ্বিতীয় প্রান্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাক বিক্রয়ের হার কমে গিয়েছে

PriyoTech's picture

(প্রিয় টেক) মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পিসি বিক্রয়ে যে অতিমন্দা অবস্থা বিরাজ করছে তার প্রভাব অবশেষে অ্যাপলকেও ঘায়েল করেছে বলে জানিয়েছে গবেষণা ধর্মী প্রতিষ্ঠান আইডিসি।

প্রতিষ্ঠানটির দেয়া তথ্যানুযায়ী অ্যাপল দ্বিতীয় প্রান্তিকে গত বছরের তুলনায় কম সংখ্যক ম্যাক বিক্রয় করেছে। আইডিসির প্রদত্ত পূর্বাভাস যদি সঠিক হয়ে থাকে তাহলে গত তিন বছরের মধ্যে প্রথম ম্যাক বিক্রির সংখ্যা হ্রাস পেল।

জুন ৩০ এ যে প্রান্তিক শেষ হয়েছে সে সময়ে অ্যাপল ১.৮১ মিলিয়ন ম্যাক মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রয় করেছে বলে ধারণা করছে আইডিসি। যা ২০১১ সালের সম প্রান্তিক অপেক্ষা ১.১% কম।

গার্টনার এবং আইডিসি ধারনা শিক্ষাক্ষেত্র এবং ভোক্তারা ট্যাবলেট না পিসি কিনবে সে ব্যাপারে দোনোমনা থাকা এবং পরবর্তীতে ওএস আপগ্রেড লক্ষ্য করে কেনা থেকে বিরত থাকায় পুরো মার্কিন যুক্তরাষ্ট্রেই এর প্রভাব পরে।

তবে অ্যাপলের চাইতে বেশি ক্ষতি স্বীকার করে নিয়েছে এইচপি আর ডেল। এ প্রান্তিকে এইচপি বিক্রয় ১২% আর ডেলের বিক্রয় ৯.২% কমে গিয়েছে। গার্টনারের হিসেবে এইচপি আর ডেলের বিক্রয় ১২.৭% এবং ৯.৫% কমে গিয়েছে আর সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে পিসি বিক্রয়ের হার ৫.৫% কমে গিয়েছে।

মজার বিষয় হচ্ছে, যেহেতু পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের পিসি বিক্রির হার কমে গিয়েছে সে দিক থেকে বিবেচনা করলে এ প্রান্তিকে অ্যাপলের বিক্রয় আইডিসির হিসেবে ১১.৪% আর গার্টনারের হিসেবে ১২% বৃদ্ধি পেয়েছে।

সেদিক থেকে বিচার করলে অ্যাপল কিন্তু এখনো গর্ব করে বলতে পারে যে তারা আরেক প্রান্তিকে পিসি বিক্রয় হারকে ছাপিয়ে এগিয়ে গিয়েছে।


ম্যাক বিক্রয়ের হার তীক্ষ্ণভাবে নেমে যাবার কারনে আইডিসি ধারণা করছে দ্বিতীয়ার্ধে বিক্রয়ের হার কমে যাবে।