এলজি'র কর্মীর বিরুদ্ধে স্যামসাংয়ের টিভি প্রযুক্তি চুরি করার অভিযোগ

(প্রিয় টেক) প্রতিষ্ঠানটির নিজের ছয়জন কর্মীসহ মোট ১১ জনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের উন্নত টিভি ডিসপ্লে প্রযুক্তি চুরির অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে এলজি ডিসপ্লে কো। মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে ২০১০-১১ সালের মধ্যবর্তী সময়ে স্যামসাংয়ের ওলেড প্রযুক্তি চুরির জন্য এলজি ডিসপ্লে সহ এগারো জনকে অভিযুক্ত করা হয়।

এদের মধ্যে অভিযুক্ত তিনজন বর্তমানে স্যামসাং ডিসপ্লে চাকুরীরত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে তারা।
তবে এই ঘটনার সঙ্গে নিজেদের বা কোনো কর্মীর জড়িত থাকার কথা বরাবরের মতোই অস্বীকার করেছে এলজি।
এ সম্পর্কে স্যামসাংয়ের দাবি, এলজি ডিসপ্লে গোপনে তার ডিসপ্লে প্রযুক্তি চুরি করেছে এবং তার কর্মীদেরকে হাতিয়ে নিয়েছে।
দক্ষিণ কোরিয়ার এই দুটি প্রতিষ্ঠান বর্তমানে পৃথিবীর বৃহত্তম ডিসপ্লে সরবরাহকারী। প্রতিষ্ঠান দু’টি বর্তমানে কে কার আগে ওলেড প্রযুক্তি ডিসপ্লে বাজারটি দখল করবে তা নিয়ে নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে।













