ভার্জিন গ্যালাক্টিক পর্যটক নিয়ে যাত্রা শুরু আগামী বছর

(প্রিয় টেক) রিচার্ড ব্র্যানসনের মহাশূন্য যান ভার্জিন গ্যালাক্টিক এর প্রথম মহাশূন্য যাত্রাটি পারিবারিক যাত্রা হবে বলে জানা গিয়েছে। রিচার্ড এবং তার দুই সন্তান এই যাত্রায় সঙ্গী হবেন বলে বুধবার নিশ্চিত করেছেন।

ভার্জিন ব্যবসা সাম্রাজ্যের প্রধান যুক্তরাজ্যের এই পুঁজিপতি জানিয়েছেন তারা তিনজন স্পেশশিপ টু (এসএস২) এ চড়ে আগামী বছর পৃথিবী পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উপরে ভ্রমণ করবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে ৫২৯ জন ভ্রমণপিপাসু ব্যক্তি $২ লক্ষ মার্কিন ডলারের এই ভ্রমণ করার জন্য অপেক্ষায় রয়েছেন। তাদের প্রত্যেকেই মহাশূন্যের পথে যাত্রা শুরু করার আগে এক সপ্তাহের একটি প্রশিক্ষণে অংশ নিতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভার্জিনের মহাশূন্য যানটি ছয় জন যাত্রী নিতে সক্ষম। এমনকি নাসা পর্যন্ত একটি ফ্লাইট ভাড়া করেছে ভার্জিনের কাছ থেকে। প্রতিষ্ঠানটির স্পেস শাটল কার্যক্রম বন্ধ থাকার কারণে গবেষণা ধর্মী কাজের জন্য এই ফ্লাইট ভাড়া করা হয়েছে বলে জানিয়েছে নাসা।

মহাশূন্য পর্যটনের হার বৃদ্ধির কারণে এ ভ্রমণে এখন আরো প্রশিক্ষিত মহাকাশচারীর প্রয়োজন নেই, কিন্তু তা স্বত্ত্বেও কঠোর নিরাপত্তা মূলক সতর্কতার প্রয়োজন রয়েছে। আর তাই আগ্রহী যাত্রীদেরকে মেক্সিকো প্রশিক্ষণ কেন্দ্রে এক সপ্তাহের একটি প্রশিক্ষণ নিতে হবে।














