ছিন্ন হল মাইক্রোসফট এবং এনবিসির ১৬ বছরের সম্পর্ক

(প্রিয় টেক) আনুষ্ঠানিকভাবে অবসান ঘটলো সংবাদ সংস্থা এনবিসি এবং মাইক্রোসফটের মাঝে থাকা ইন্টারনেট অংশীদারিত্বের চুক্তি। এমএসএনবিসি.কম এর পূর্ণ অধিকার এনবিসি নিউজ গ্রহণ করেছে বলে জানিয়েছে। সাইটটি শীঘ্রই এনবিসিনিউজ.কম নামে রিব্র্যান্ড করা হবে। তবে মাইক্রোসফটের নিউজ পোর্টাল হিসেবে পরিচিত এমএসএন.কমকে এনবিসি সংবাদ প্রদান করতে থাকবে এবং চুক্তি অনুযায়ী মাইক্রোসফট ট্রাফিক এনবিসির কাছে পাঠাবে বলে উল্লেখ করেছে এনবিসি।

আগামী বেশ কিছুদিন এমএসএনবিসি.কম এ এনবিসিনিউজ.কমের হোমপেজটিকে প্রতিচ্ছবি হিসেবে দেখালেও পরবর্তীতে ঠিকানা পরিবর্তিত হয়েছে এমএসএনবিসি টিভি তে পরিণত হবে।
কি পরিমাণ অর্থের বিনিময়ে এই চুক্তি সম্পাদিত হল সে ব্যাপারে কোন তথ্য জানা না গেলেও নিউ ইয়র্ক টাইমস এ চুক্তির সাথে জড়িত এমন ব্যক্তির সূত্রে মাইক্রোসফট ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচ্ছে বলে জানিয়েছে।
অধিগ্রহণের মাধ্যমে সমাপ্তি ঘটলো ১৬ বছরের বন্ধুত্ব। মাইক্রোসফট এবং এনবিসি ইউনিভার্সেল ৫০-৫০ শেয়ারে এমএসএনবিসি.কম পরিচালনা করে আসছিলেন। সাইটটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা সাইটগুলোর একটি হিসেবে বিবেচিত হত এবং এ বছরের শুরুতে ৫৫.৭ মিলিয়ন দর্শক সাইটটি পরিভ্রমণ করেছে বলে জানা গিয়েছে।
এবিসিনিউজ সূত্রে জানা গিয়েছে এনবিসি এবং মাইক্রোসফটের রাজনৈতিক মতাদর্শের মধ্যে পার্থক্য সৃষ্টি হবার কারণে এই বিচ্ছেদ ঘটেছে।
এমএসএনবিসি প্রতিদ্বন্দ্বী ফক্স নিউজ চ্যানেলের কনজারভেটিভ মতাদর্শের সাথে বিপক্ষে যাবার জন্য লিবারেল মতাদর্শ প্রচারের সিদ্ধান্ত নেয়। যার ফলে সংবাদ সংস্থাটির মধ্যে পক্ষপাতিত্ব সৃষ্টি হয়ে। মাইক্রোসফট নিরপেক্ষ সংবাদ প্রচারের পক্ষে হবার কারণে তা তাদের আদর্শের বিপক্ষে চলে যায় এবং এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।
এমএসএন.কমের ব্যবস্থাপক বব ভাইজ বলেন, "এমএসএনবিসির সাথে চুক্তিতে আবদ্ধ থাকার কারণে আমরা বিভিন্ন সূত্র থেকে সংবাদ প্রদানের মাধ্যমে ভিন্ন ভিন্ন মতকে ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতে পারছিলাম না, যা আমাদের ব্যবহারকারীরা প্রতিনিয়ত চাইতো।"
চুক্তি ভঙ্গের পর বন্ধন না থাকার কারণে মাইক্রোসফট আগামী ফল থেকে নিজেরাই সংবাদ পরিসেবা প্রদান করতে শুরু করবে বলে জানিয়েছেন ভাইজ। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানালেও এমএসএনবিসি.কম তৈরি করার সময় যে ১০০ জনের দল ছিল তার সমান লোকবল থাকবে বলে জানিয়েছেন।













