আগস্ট মাসে পরবর্তী প্রজন্মের আইফোন বের হতে পারে!

(প্রিয় টেক) প্রযুক্তি সাইট নো ইউর মোবাইল ওয়েবসাইট এর পল ব্রিদেন এর এক প্রতিবেদনের মাধ্যমে জানা গিয়েছে অ্যাপল তার পরবর্তী প্রজন্মের আইফোন ৭ আগস্ট বের করার ঘোষণা দিতে চলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র থেকে তিনি এই সংবাদ জানতে পেরেছেন বলে উল্লেখ করেছেন। ধারণা করা হচ্ছে অ্যাপল তার ৭ আগস্ট এর কিনোট বক্তব্যের মাধ্যমে এই ফোন বাজার জাত করার ঘোষণা প্রদান করবে। যদিও সবাই ফোনটিকে এ মুহূর্তে আইফোন ৫ বলে অভিহিত করছে কিন্তু এ বছর অ্যাপল যতগুলো পণ্য বের করে তার কোনটিরও নাম পরিবর্তন করে নি বিধায় আগামী প্রজন্মের আইফোনের নাম ঠিক কি হবে তা ৭ আগস্টের আগে নির্ধারণ করা যাচ্ছে না।

ফোনটির স্পেক, ডিজাইন এবং প্রাপ্তি সম্পর্কে এ মুহূর্তে আর কোন তথ্য পাওয়া যায় নি। বাজারে যে সকল গুজব রয়েছে তা থেকে ধারণা করা যাচ্ছে এনএফসি চিপ এবং ১৬:৯, ৪" রেটিনা ডিসপ্লে থাকতে পারে। নো ইউর মোবাইল স্মার্টফোনটির পিছনের কভারটি অ্যালুমিনিয়ামের তৈরি হতে পারে বলে ধারণা দিলেও ম্যাকরিউমার ডিজাইন পরিবর্তন এবং কাচ যুক্ত করা হয়েছে বলে উল্লেখ করেছে। অর্থাৎ, পেছনের কভারটি আংশিকভাবে কাচের তৈরি (উপরে এবং নিচের কর্নার) হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জাপানি ম্যাক ব্লগ ম্যাকোটাকারা শনিবারে এক প্রতিবেদনের চীনা উৎপাদন সংস্থাটি ইতোমধ্যে উৎপাদন কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে।

তবে আইফোন ফোর এবং ৫ এর মাঝে বিশাল কোন পরিবর্তন থাকবে না বলে ম্যাকরিউমার উল্লেখে করলেও নো ইউর মোবাইলের ধারণা এর ডিজাইন অন্য রকম হবে!
নতুন আইফোনে অবশ্যই ওএস হিসেবে থাকছে আইওএস ৬। ওএসটি ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ওএসটি উইন্ডোজ ফোন এইট এবং জেলিবিনের সাথে তীব্র প্রতিযোগিতা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
যাই হোক, গুজবের অবসান ঘটবে ৭ আগস্ট এবং আশা করি বাংলাদেশের পাঠকেরা এতদিনে নিশ্চয় জেনে নিয়েছেন কোথায় চোখ রাখলে বিস্তারিত তথ্য জানতে পারবেন।













