বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র বিজনেস ডেস্কটপ বের করলো লেনোভো

(প্রিয় টেক) বিশ্বের সেরা ল্যাপটপ হিসেবে পরিচিত থিঙ্কপ্যাড এর নির্মাতা লেনোভো বাজারে নিয়ে এলো বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র এন্টারপ্রাইজ কম্পিউটার থিঙ্কসেন্টার এম ৭২ই এবং থিঙ্কসেন্টার এম৯২পি। সাথে নতুন একটি এলসিডি ডিসপ্লে বের করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে এই মনিটরটি ভয়েপ এবং ভিডিও কনফারেন্স পরিচালনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

এম৯২পি এবং এম৭২ই দুটি মডেলের সাথে ব্যবহারকারীরা মাত্র ৩" স্থূল একটি কেসের মাঝে পাচ্ছেন ইন্টেলের তৃতীয় প্রজন্মের কোর আইভি ব্রিজ প্রসেসর, ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এবং ওয়াইফাই সুবিধা।
লেনোভো তাদের ডেস্কটপটির সম্পর্কে বলতে গিয়ে একে গলফ বলের সমান বলে উল্লেখ করেছে।
ডেস্কটপটির সাথে পাবেন সনাতন অথবা এসএসডি স্টোরেজ এবং লেনোভোর দ্রুত-বুট সুবিধা।
ছবির মান যেন ভালো হয় সেজন্য লেনোভোর থিঙ্কভিশন এলটি২৩২৩জেড মডেলের এলসিডি মনিটরটির প্যানেলে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তি। ২৩" মনিটরটির যোগাযোগ সুবিধাটির ব্যাপারে লেনোভো অত্যন্ত গর্বিত। ফুল এইচডি ওয়েবক্যাম, গোপনীয়তার জন্য আচ্ছাদনের ব্যবস্থা, শব্দ পরিত্যাগের জন্য দ্বৈত ডিজিটাল মাইক্রোফোন এবং রয়েছে ডুয়েল স্ক্রিন মুডও। মনিটরটিতে টিল্ট, লিফট, সুইভেল এবং পিভট সুবিধা রয়েছে।
এম৭২ই এবং এম৯২পি এর মূল্য $৪৯৯ এবং $৭৯৯ মার্কিন ডলার ধার্য করা হলেও মনিটরটির দাম নির্ধারণ করা হয় নি।
১৪ জুলাই ভারতের বাজারে পিসি দুটি বের করার ঘোষণা দিয়েছে লেনোভো। অপারেটিং সিস্টেম বাদে এম৭২ই'র মূল্য ২৩,৫০০ রুপি এবং এম৯২পি'র মূল্য ২৬,৫০০রুপি বলে জানা গিয়েছে। ভারতের বাজারে শুধুমাত্র কর্পোরেট ব্যবহারকারীদের জন্য বিশেষ নির্দেশে পিসিটি পাওয়া যাবে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা।
ফটো গ্যালারি:
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
























