সয়ুজ রকেটে চড়ে মহাশূণ্য পাড়ি দিল তিন নভোচারী

(প্রিয় টেক) নাসার স্পেস শাটল প্রোগ্রাম বন্ধ হবার কারণে নাসার নভোচারী সুনিতা উইলিয়ামকে এবার মহাশূন্য পাড়ি দিতে হল চিরশত্রু দেশ রাশিয়ার রকেটে চড়ে। রাশিয়ার সয়ুজ রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের দিকে ছুটে চলেছেন তিন মহাকাশচারী। গত শনিবার কাজাখস্থান থেকে রাশিয়ার এই রকেটটি উৎক্ষেপণ করা হয়।

মার্কিন নভোচারী সুনিতা উইলিয়াম ছাড়াও সয়ুজ টিএমএ-০৫এম মহাকাশযানে চরে মহাশূণ্যে পারি দিচ্ছেন রাশিয়ার ইউরি ম্যালেনচেঙ্কো এবং জাপানের আকিহিকো হোশিদে। তারা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে চার মাস অবস্থান করবেন।
মঙ্গলবার এ যানটি মহাকাশ কেন্দ্রের সাথে সংযুক্ত হবে এবং নতুন যাত্রীরা বিদ্যমান দলের সাথে মিলিত হবে।
১৫ জুলাইয়ের এই উৎক্ষেপনটি প্রথম আন্তর্জাতিক মহাশূণ্য মিশনের বার্ষিকীর সাথে মিলে গিয়েছে। অ্যাপোলো-সয়ুজ পরীক্ষামূলক প্রকল্প শুরু হয় ১৯৭৫ সালের ১৫ জুলাই।










