বিশ্লেষকদের মত: নোকিয়া দুই বছরের মধ্যে দেউলিয়া হয়ে যাবে

(প্রিয় টেক) স্মার্টফোন নির্মাতা নোকিয়া আগামী সপ্তাহে যে ত্রৈমাসিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ করবে সেখানে লোকসানের খবর থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞেরা। মাইক্রোসফট ভিত্তিক সেটগুলো থেকে প্রতিষ্ঠানটি যে আর্থিক সাফল্য আশা করছে তা এ বছরের শেষ নাগাদ আসতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি দ্বিতীয় বৃহত্তম সেলফোন নির্মাতা হলেও স্মার্টফোন যুদ্ধে যোগ দেবার ক্ষেত্রে দেরী করে ফেলায় অ্যাপল এবং স্যামসাং প্রতিষ্ঠানটিকে অনেকখানি পেছনে ফেলে এসেছে। প্রতিষ্ঠানটি এখন মাইক্রোসফট উইন্ডোজ ভিত্তিক লুমিয়া স্মার্টফোনের মাধ্যমে ভুল সংশোধনের চেষ্টা করছে।
ফোনটি ভালো হিসেবে বিবেচিত হলেও ভোক্তাদের মধ্যে উৎসাহ সৃষ্টিতে ব্যর্থ হয় এবং স্তিমিত বিক্রয়ের কারণে নোকিয়ার পুনরুদ্ধারের প্রচেষ্টাটি স্তিমিত হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটি প্রতি পাঁচজনে একজন ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করেছে।
এদিকে বাজারে পাওয়া যাচ্ছে এমন লুমিয়া ফোনগুলো উইন্ডোজ এইটে আপগ্রেড করা যাবে না বলে মাইক্রোসফট ঘোষণা দিলে তা নোকিয়ার বিপক্ষে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এ বছরের শেষনাগাদ নোকিয়ার উইন্ডোজ এইট ভিত্তিক স্মার্টফোনগুলো বাজারে আসছে না। আর তা আসা পর্যন্ত লুমিয়ার বিক্রয় উল্লেখযোগ্য হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সংবাদ সংস্থা রয়টার কর্তৃক পরিচালিত এক সমীক্ষায় ৩৮ জন বিশ্লেষক মনে করেছেন বছরের দ্বিতীয়ার্ধে প্রতিষ্ঠানটি তার হ্যান্ডসেট নির্মাণ ব্যবসায় ২৩৬ মিলিয়ন ইউরো লোকসান করবে যা পূর্ব প্রান্তিকের লোকসান ১২৭ মিলিয়নের প্রায় দ্বিগুণ।
তারা আশা করছেন প্রতিষ্ঠানটি নতুন, সনাতন ফোন উন্মোচনের মাধ্যমে ব্যবসা পরিচালনার ক্ষতির পরিমাণ তৃতীয় প্রান্তিকে কমিয়ে ১৪৯ মিলিয়ন ইউরোতে নিয়ে আসবে।
দ্বিতীয় প্রান্তিকে তারা প্রতিষ্ঠানটির নেট লস ৭০৬ মিলিয়ন থেকে কমে ৫৫৭ মিলিয়নে এসে দাঁড়াবে বলে মনে করছে।
নোকিয়ার শেয়ার এ সপ্তাহে ১.৫০ ইউরো হ্রাস পেয়েছে।

জুন থেকে তিন মাসের মধ্যে, তিনটি প্রধান ক্রেডিট রেটিং এজেন্সি নোকিয়ার বন্ডের মান "জাঙ্ক" হিসেবে নির্ধারণ করেছে। রেটিং সংস্থাগুলোর আশঙ্কা নোকিয়া যদি এভাবে খরচ করতে থাকে তাহলে প্রতিষ্ঠানটি বেশিদিন টিকে থাকতে পারবে না। নোকিয়া'র ক্রমবর্ধমান ঋণ ব্যয়কে লক্ষ্য করে ২০১৪ সালের মধ্যে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যাবে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞেরা।
গত পাঁচ প্রান্তিকে প্রতিষ্ঠানটি প্রায় ২.১ বিলিয়ন ইউরো উড়িয়েছে, এই হারে খরচ করলে প্রতিষ্ঠানটির রিজার্ভে যে ৪.৯ বিলিয়ন ইউরো রয়েছে তা শেষ হতে বেশি সময় লাগবে না বলে মনে করেন বিশেষজ্ঞেরা।
গড়পড়তায় বিশেষজ্ঞদের মতে প্রতিষ্ঠানটি আগামী তিন প্রান্তিকে ১.৯ বিলিয়ন ইউরোর বেশি ব্যয় করবে, আর যারা প্রতিষ্ঠানটির ব্যাপারে কঠোর মনোভাব প্রকাশ করেন তাদের মতে আগামী বছরের মধ্যে ৪.৯ বিলিয়ন ইউরো খরচ করে ফেলবে।
পরিচালনায় ক্ষতির পাশাপাশি প্রতিষ্ঠানটি দ্বিতীয় প্রান্তিকে ৭০০ মিলিয়ন ইউরো লভ্যাংশ প্রদান এবং যে ১০ হাজার কর্মী ছাটায়ের কারণে যে বিশাল অবকাঠামোগত পরিবর্তন আনতে হবে সেখানেও খরচ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন বাজারে প্রবেশ এবং লুমিয়া ৬১০ হ্যান্ডসেটটির কারণে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে নোকিয়ার উইন্ডোজ ফোন বিক্রয়ের পরিমাণ ৩৮ লক্ষ ইউনিটে পরিণত হবে যা গত প্রান্তিক অপেক্ষা দ্বিগুণ, এবং তৃতীয় প্রান্তিকে এসে এই বিক্রির পরিমাণ ৫১ লক্ষে পরিণত হবে বলে উল্লেখ করেছে বিশেষজ্ঞেরা।













