স্যামসাংয়ের পণ্য 'কুল' নয়: যুক্তরাজ্যের আদালত

(প্রিয় টেক) যুক্তরাষ্ট্রের আদালতে অ্যাপল তার পেটেন্ট মামলাগুলোতে জয়ী হলেও পুকুরের ওপারে (আটলান্টিক) অবস্থিত যুক্তরাজ্যের আদালতে খুব একটা সুবিধা করে উঠতে পারছে না প্রতিষ্ঠানটি। সম্প্রতি যুক্তরাজ্যের আদালত এইচটিসির সাথে পেটেন্ট যুদ্ধে বিপক্ষে রায় পায় অ্যাপল। আর এখন স্যামসাংয়ের বিরুদ্ধে দায়ের করা এক পেটেন্ট মামলার রায়টিও আদালত দিল অ্যাপলের বিপক্ষে।
যুক্তরাজ্যের আদালত এর বিচারক স্যামসাংয়ের ট্যাবলেটটিকে ডিজাইনের দিক থেকে "খুব কুল নয়" বলে অভিহিত করে পেটেন্ট মামলায় স্যামসাংয়ের পক্ষে রায় দেন।

অ্যাপল তার পেটেন্ট মামলায় গ্যালাক্সি ট্যাব ১০ এ স্যামসাং আইপ্যাডের ডিজাইন নকল করা হয়েছে বলে দাবী করে।
কিন্তু আদালতে ব্রিটিশ বিচারক কলিন বার্স চিরাচরিত ব্রিটিশদের মত অ্যাপলের দাবীর সাথে দ্বিমত প্রকাশ করে মজা করেন বলেন স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এ স্যামসাং অ্যাপলের ডিজাইন নকল করতে পারে না কারণ এটি আইপ্যাডের ন্যায় 'কুল' নয়।
আর তাই বিজ্ঞ বিচারক মনে করেন, একই রকম দেখতে হবার পরেও খুব সংখ্যক মানুষ রয়েছে যারা এ দুটোকে এক বলে ভুল করতে পারে।
বার্সের বলেন, "অ্যাপলের ডিজাইনে যে সহজতা রয়েছে তা বোঝার মত জ্ঞান এখনো প্রতিষ্ঠানটি অর্জন করতে পারেনি। এগুলো তেমন কুল নয়। এই পণ্যগুলো মনের মধ্যে ভিন্ন মনোভাব ফুটিয়ে তোলে।"
আদালতের এ রায়ের ফলে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারছে না অ্যাপল।
স্যামসাং এই রায়কে স্বাগত জানিয়ে (!) বলে, "এ ধরণের সাধারণ ডিজাইন থাকা স্বত্বেও বিশ্বের অন্যান্য দেশে অ্যাপল যদি আমাদের বিরুদ্ধে মামলা করতে থাকে তাহলে এই খাঁতে উদ্ভাবনের অভাব ঘটবে এবং যার ফলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে।"
অ্যাপলে যুক্তরাজ্যের মামলা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলে তারা এখনো মনে করে স্যামসাংয়ের সর্বশেষ পণ্যগুলো আইফোন এবং আইপ্যাড এর সাথে সামঞ্জস্য রয়েছে।
অ্যাপল আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ২১ দিন সময় পাবেন বলে জানা গিয়েছে।














