প্রারম্ভিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার জন্য মাইক্রোসফটের বিং ফান্ড!

PriyoTech's picture

(প্রিয় টেক) মাইক্রোসফটের অনলাইন পরিসেবা অধিদপ্তর (OSD) গত কয়েকদিন যাবত শুধু হতাশার সংবাদ প্রদান করে এসেছে, এর মধ্যে সবচেয়ে বড় এবং দুঃখের সংবাদটি ছিল $৬.২ মার্কিন ডলারের বিনিময়ে অ্যাকোয়ান্টিভ অধিগ্রহণের অর্থ জলাঞ্জলি দেবার সংবাদটি। আর এ অবস্থার পরিবর্তনের জন্য আরো বড় শক্তির কাছে হাত পেতেছে তারা।

প্রতিষ্ঠানটি "ওএসডিতে উদ্ভাবনের প্রবাহ" সৃষ্টির লক্ষ্যে 'বিং ফান্ড' নামক অ্যাঞ্জেল ইনকিউবেটর তৈরি করার চেষ্টা করছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রারম্ভিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে উঠতে সহায়তা করবে।

মাইক্রোসফটের এই বিভাগটি মূলত এমএসএন, অ্যাডসেন্টার এবং বিং নিয়ে কাজ করে থাকে।

যদিও বিং ফান্ড এর ওয়েবসাইটে ঢু-মারলে এই মুহূর্তে কমলা রঙের মাঝে টিজার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু তাই বলে খোঁচা-খুঁচি বন্ধ করা যায় না। জেডিনেটের ম্যারি জো ফোলি এই খোঁচা-খুঁচি করার পর জানতে পেরেছেন রাহুল সুদ হবেন এই অর্থায়ন কর্মসূচির হর্তাকর্তা। বর্তমানে তিনি মাইক্রোসফটের বিনোদন এবং ডিভাইস বিভাগে ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।

রাহুল সুদ এক সময়ের বিখ্যাত গেম পিসি ভুডুর প্রতিষ্ঠাতা ছিলেন এবং যিনি তার জন্মদিনের কেক কেটেছিলেন অ্যাপলের ম্যাকবুক এয়ার দিয়ে! এবং পরবর্তীতে বলেন "পিসি ক্ষেত্রে কাজ করছে এমন সকল ব্যবস্থাপকের একটা করে অ্যাপলের নোটবুক থাকা উচিত।"

প্রতিষ্ঠানটি সম্প্রতি বিং ফান্ডের জন্য ক্রিয়েটিভ ডাইরেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বিং ফান্ডের কার্যক্রম সম্পর্কে যে তথ্য তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে-

"বিং ফান্ড এ কাজ করবে ছোট্ট একটি দল। যাদের প্রধান দায়িত্ব হবে প্রারম্ভিক কোম্পানিগুলোর সাথে সম্পর্ক সৃষ্টি করার মাধ্যমে ওএসডিতে দ্রুত নতুন উদ্ভাবনের প্রবাহ সৃষ্টি করা। আর এ জন্য মাইক্রোসফট খুঁজছে প্রতিভাবান প্রকৌশলী যার সি#, এএসপি.নেট, অ্যাজুর, এইচটিএমএল/জাভাস্ক্রিপ্ট/জেকোয়ারি এবং স্টার্টআপদের মধ্যে জনপ্রিয় ল্যাম্প, রুবি অন রেইল, পিএইচপি, এডাব্লিউএস, হিরোকু, গুগল অ্যাপ ইঞ্জিন ইত্যাদি সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।