বিক্রির উপর আদালতের দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিতে সক্ষম হল স্যামসাং

(প্রিয় টেক) বিক্রির উপর মার্কিন আদালতের দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিতে সক্ষম হল স্যামসাং। প্রতিষ্ঠানটির গ্যালাক্সি নেক্সাস স্মার্টফোনের উপর এই নিষেধাজ্ঞা জারি করে মার্কিন আদালত। অ্যাপল তার সার্চ সংক্রান্ত পেটেন্ট ভঙ্গের কারণ দেখিয়ে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করলে গত সপ্তাহে মার্কিন আদালত এই নিষেধাজ্ঞা জারি করে।
তবে আপিল আদালত হটাত তার মনোভাব কেন পরিবর্তন করলো তা ব্যাখ্যা করলো। অ্যাপল আদালতের আদেশের জবাব দেবার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় পেয়েছে।

অ্যানড্রয়েডের বেশ কিছু বৈশিষ্ট্য সংক্রান্ত এই মামলার কারণে গুগলকে শেষ পর্যন্ত ওএসে পরিবর্তন আনতে হতে পারে বলে ধারনা করা যাচ্ছে।
পেটেন্ট সংক্রান্ত পরামর্শদাতা ফ্লোরিয়ান মুলার জানিয়েছেন অ্যাপল যদি এই নিষেধাজ্ঞা পুনরায় বহাল করতে পারে তাহলে সেই নিষেধাজ্ঞার আদেশ বাতিল করতে হলে স্যামসাংকে মাসাধিক সময় অপেক্ষা করতে হবে।
আদালত এই মামলা সংক্রান্ত মূল বিচার কার্য মার্চ ২০১৪ সালে শুরু করবে বলে জানান মুলার।
সার্চ সংক্রান্ত এই পেটেন্ট সম্পর্কে অ্যাপল আবেদন জানায় ২০০৪ সালে। পেটেন্টটি একটি বিষয়কে একই সাথে বেশ কয়েকটি পরিসেবা ব্যবহার করে অনুসন্ধান করার প্রক্রিয়া সম্পর্কিত।
অ্যাপল এই উদ্ভাবনকে 'সিরি'তে ব্যবহার করেছে। ভয়েস অ্যাক্টিভেটেড অনুসন্ধান লিপ্সু সিরি তার অনুসন্ধানের ফলাফল খোঁজার জন্য একই সাথে গুগল, ইয়েল্প, উলফ্রাম আলফা, ইয়াহু এবং উইকিপিডিয়াকে ব্যবহার করে।
নেক্সাস এবং আরো কিছু অ্যানড্রয়েড ডিভাইস কুইক সার্চ নামে একই ধরণের সুবিধা প্রদান করে থাকে।
অ্যাপলের দাবী স্যামসাংকে তারা তাদের এই উদ্ভাবনী সুবিধা গ্রহণের অনুমতি যেহেতু দেয় নি সেহেতু নেক্সাস বিক্রয় করা যাবে না।
বর্তমানে স্যামসাং নেক্সাস স্মার্টফোনটি মার্কিন বাজারে বিক্রয় করতে পারলেও অ্যাপল এই একই কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে গ্যালাক্সি এস থ্রির বাজারজাত বন্ধ করে দিতে পারে।
মুলারের মতে এই সমস্যা থেকে মুক্তি পাবার একমাত্র উপায় হচ্ছে গুগলকে তার অ্যানড্রয়েড ওএস এ পরিবর্তন আনতে হবে। কিন্তু তাহলে অনুসন্ধানের ফলাফল ভোক্তার জন্য তথ্যবহুল নাও হতে পারে বলে ধারণা করছেন তিনি।
অ্যাপল এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, "এ ধরণের হুবহু নকল করা অত্যন্ত খারাপ, আমরা অনেকবার বলেছি, যেহেতু অ্যাপলের উদ্ভাবনকে সকলে চুরি করতে চায়, সেহেতু আমরা আমাদের মেধাস্বত্ত্বকে কঠোর ভাবে রক্ষা করবো।"










