চতুর্থ ইন্টারন্যাশনাল ই-ব্যাংকিং অ্যান্ড মোবাইল কমার্স কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন

(প্রিয় টেক) ঢাকার প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী ৯ জুলাই ২০১২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ইন্টারন্যাশনাল ই-ব্যাংকিং অ্যান্ড মোবাইল কমার্স কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন। সম্মেলনটি সার্ক চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সমর্থনে এবং ব্যাংকারস সিটিও ফোরাম, বাংলাদেশ এর সহায়তায় আয়োজন করছে টোটাল কমিউনিকেশন।
আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকিং খাতটি উদ্ভাবনী ও নতুন পণ্যের দিকে ঝুঁকে পড়েছে। এর ফলে ব্যাংকিং ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকগুলোও উল্লেখযোগ্য স্থান দখল করতে শুরু করেছে। এ খাতকে আরো উন্নত করার জন্য এখন প্রয়োজন হয়ে পরেছে একটি সাধারণ প্ল্যাটফর্ম। যার মাধ্যমে ব্যাংকিং শিল্পের সাথে জড়িত রয়েছেন তারা সকলে নিজেদের মতবাদ, জ্ঞান এবং প্রযুক্তির মিলন ঘটাবে এবং শেয়ার করা সম্ভব হবে।
অর্থনৈতিক শিল্প ভিত্তিক প্রযুক্তিগত অগ্রগতিকে সবসময় স্বাগত জানিয়েছে এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছে। সনাতন ব্যাংকিংয়ের পাশাপাশি চালু করা হয়েছে এটিএম, অনলাইন, মোবাইল অথবা ওয়েব ভিত্তিক বিশেষ ব্যাংকিং ব্যবস্থা। উদীয়মান বাজারে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা ধীরে ধীরে প্রাথমিক চ্যানেলে পরিণত হচ্ছে। আর এই পরিবর্তনগুলোকে এই বছরের মোবাইল কমার্স সম্মেলন ও প্রদর্শনীর অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্থান পাবে বলে উল্লেখ করেছেন আয়োজকরা।














