ইন্টেল কোর আই-থ্রি চিপের মূল্য কমাতে যাচ্ছে

PriyoTech's picture

(প্রিয় টেক) অ্যাপলের ম‌্যাকবুক এয়ারের সাথে পাল্লা দিতে ইন্টেল তার কোর আই-থ্রি প্রসেসরের দাম কমাতে যাচ্ছে। এই প্রসেসরগুলো ইন্টেলের আলট্রাবুক ল্যাপটপে ব্যবহার করা হয়ে থাকে, যা অ্যাপলের ম্যাকবুকের সাথে প্রতিযোগিতায় নেমেছে। উল্লেখ্য যেম অ্যাপলের ম্যাকবুকগুলোতে রয়েছে ইন্টেলের প্রতিদ্বন্দি এএমডি'র মাইক্রোপ্রসেসর।

২০১১ সালে অ্যাপলের সাথে পাল্লা দিতে গিয়ে বাজারে ছাড়া হয় আলট্রাবুক। কিন্তু প্রথম থেকেই দামের বিষয়ে একটি নেতিবাচক প্রভাব পড়ে আলট্রাবুকে। আর এই দামের বড় একটা অংশ হলো ইন্টেলের মাইক্রোপ্রসেসর। তাই আলট্রাবুকের দাম কামানোর জন্য ইন্টেলকে তার মাইক্রোপ্রসেসরের দাম কমাতে হচ্ছে।

বর্তমানে ইন্টেল চেষ্টা করছে তাদের আলট্রাবুক ল্যাপটপের মূল্য ১০০০ ডলারের নীচে নামিয়ে আনার জন্য। তারা মনে করছে, এই মূল্য অ্যাপলের ম্যাকবুকের সাথে প্রতিযোগিতা করা যাবে। কিন্তু অপর দিকে ৫০০ ডলারের ট্যাবলেটগুলো প্রতিনিয়ত ল্যাপটপের বাজার খেয়ে নিচ্ছে। ফলে একটি উভয় সংকটে পড়েছে আলট্রাবুকের বাজার।