সংবাদের ওয়েবসাইট হ্যাক: এগার ঘণ্টা পর চালুর পর আবারো হ্যাক

PriyoTech's picture

(প্রিয় টেক) (আপডেট) সাইটটি ফিরে এসেছে। প্রায় এগার ঘণ্টা বন্ধ থাকার পর চালু হবার পর আবারো হ্যাকিংয়ের শিকার হয়েছে বাংলাদেশের প্রাচীন বাংলা দৈনিক পত্রিকা 'দৈনিক সংবাদ'-এর অনলাইন সংস্করণ। গত শুক্রবার সকালের দিকে ওয়েবসাইটটিতে আক্রমণ চালায় বর্মি হ্যাকাররা। শুক্রবার সকাল ১০টার দিকে ওয়েবসাইটটি খোলা মাত্রই হোম পেজে ভেসে ওঠে একজন সশস্ত্র সাইবার কম্ব্যাটের কঙ্কাল ছবি। শুক্রবার রাত ৯টা পর্যন্ত ওয়েবসাইটটির হোম পেজ ছাড়া বাকি বিভাগগুলো চালু হয়নি। আর্কাইভেরও একই অবস্থা। ইউনিট ই৪এম এর দ্বারা হ্যাক করা দৈনিক সংবাদের এই সাইটটিতে তখন বাজছিল মায়ানমারের জাতীয় সংগীত। কিন্তু রবিবার সকালে সাইটটি ঠিক হলেও এখন আবার কম্ব্যাটের কঙ্কাল ছবি ফিরে এসেছে।

এ বিষয়ে বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ একেএম নাহিদ হোসেন জানান, এই হামলায় অনেকটাই বাংলাদেশে ভারত সাইবার হামলার ঘটনার সঙ্গে মিল আছে বলে মনে হচ্ছে। সাইটটি জুমলা দিয়ে তৈরি করায় হ্যাকাররা সহজেই আক্রমণ চালাতে সক্ষম হয়েছে।

তার মতে, হ্যাক করা হলেও এর সব ছবি বা তথ্য এখনো নষ্ট করা হয়নি। এদিকে, ওয়েবসাইটটি হ্যাক করার বিষয়ে রোহিঙ্গা ইস্যুকে দায়ী করেছে হ্যাকার গ্রুপটি। তাদের ভাষায়, এটা কোন সতর্কবার্তা নয়, এটি কেবল শুরু। রাজনৈতিক ছলাকলা থেকে বেরিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই এই হ্যাক। ওই তারবার্তায় আরও ওয়েব সাইটটির হোম পেজে আগামীতে বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলোতে হামলা চালানোর ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) সভাপতি এবং দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার (বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি) মোহাম্মদ কাওছার উদ্দীন প্রিয় টেককে বলেন "৬ জুলাই শুক্রবার সকালের দিকে আমরা বুঝতে পারি আমাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে। এরপর দ্রুত সময়ের মধ্যে আমরা এটি সচল করার উদ্যোগ নিই। মায়ানমারের একটি হ্যাকিং গ্রুপ এটি হ্যাক করেছিলো। সাম্প্রতিক সময়ে এই প্রবনতা অনেক বেড়েছে। আমার মনে হয় আমাদের ওয়েবসাইটগুলো বিশেষ করে সংবাদ মাধ্যমের ওয়েবসাইটগুলোর নিরাপত্তার দিকে আরো বেশি নজর দেওয়া উচিত।"