ইইউ'র $১.৪৫ বিলিয়ন ডলার জরিমানাকে চ্যালেঞ্জ করলো ইন্টেল

PriyoTech's picture

(প্রিয় টেক) বিশ্বখ্যাত চিপ নির্মাতা ইন্টেল ২০০৯ সালে ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ন্ত্রকদের দ্বারা আরোপিত $১.৪৫ বিলিয়ন ডলার অ্যান্টিট্রাস্ট জরিমানার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ৩ জুলাই ২০১২ লুক্সেমবার্গের আদালতের কাছে আবেদন জানিয়েছে।

দীর্ঘ আটবছর তদন্ত কার্যক্রম পরিচালানোর পর ইউরোপীয় কমিশন প্রতিষ্ঠানটিকে প্রতিদ্বন্দ্বী অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস বিরুদ্ধে অপ্রতিযোগিতামূলক কৌশল অবলম্বন করার প্রমাণ পেলে বৃহত্তম কর্পোরেট জরিমানায় দণ্ডিত করে।

$১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানাটি প্রতিষ্ঠানটির ২০০৮ সালের রাজস্বের ৪.১৫ শতাংশ। ইইউ কর্তৃপক্ষ কোম্পানি গুলোর আন্তর্জাতিক আয়ের ১০% পর্যন্ত জরিমানা হিসেবে দণ্ডিত করতে পারে।

আদালতের আবেদনে ইন্টেল ইইউ তদন্তকে "অপর্যাপ্ত" বলে অভিহিত করেন।