ছিন্ন হল টুইটার - লিঙ্কডইন

PriyoTech's picture

(প্রিয় টেক) দীর্ঘ দুই বছর পর সম্পর্ক ছিন্ন করলো লিঙ্কডইন এবং টুইটার। গত সপ্তাহে টুইটার লিঙ্কডইন থেকে তার টুইট সুবিধা তুলে নিয়েছে আর লিঙ্কডইন ব্যবহারকারীদেরকে কন্ট্রোল প্যানেল থেকে আর টুইট শেয়ার করার সুবিধা প্রদান করছে না।

জানা গিয়েছে টুইটার তার এপিআই ব্যবহার করে অ্যাপ তৈরির নিয়মাবলী কঠোর করার সিদ্ধান্ত নিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

লিঙ্কডইন এবং টুইটার এই দুইটিকে সিঙ্ক করতে চাইলে আগে একটা বাটন ক্লিক করলেই হত কিন্তু এখন তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে।

টুইটার তার সদস্যদেরকে আসল টুইট ব্যবহারের অভিজ্ঞতা দিতে আগ্রহী হয়ে উঠায় এই বিপত্তি ঘটেছে। অর্থাৎ টুইট যদি করতে চান তাহলে টুইটারের ওয়েবসাইট ব্যবহার করুন, অন্যথায় নয়।