স্মার্টফোন তৈরি করবে অ্যামাজন!

PriyoTech's picture

(প্রিয় টেক) স্মার্টফোন তৈরি করবে অ্যামাজন.কম। প্রতিষ্ঠানটির ভেতরের খবর সম্পর্কে ধারণা রাখে এমন দুই সূত্রের কাছ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। তাদের মতে অ্যামাজন এমন একটি স্মার্টফোন তৈরি করবে যা অ্যাপলের আইফোন এবং গুগলের অ্যানড্রয়েড ভিত্তিক ডিভাইসগুলোর সাথে পাল্লা দিতে সক্ষম হবে।

চীনা নির্মাতা ফক্সকন স্মার্টফোনটি নির্মাণের জন্য অ্যামাজনকে সহায়তা করছে বলে জানা গিয়েছে।

বিশেষজ্ঞেরা ধারণা করছেন এর ফলে অ্যামাজনের হাতে চলে আসবে স্বল্পমূল্যের বেশ কিছু স্মার্টফোন। আর এই হার্ডওয়্যারে বিভিন্ন কনটেন্ট বিক্রি করে অর্থ আয় করার পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।