স্বচ্ছ কাঁচের স্ক্রিন সংক্রান্ত পেটেন্ট লাভ করলো এইচপি

PriyoTech's picture

(প্রিয় টেক) স্বচ্ছ কাঁচ স্ক্রিন প্রযুক্তির পেটেন্ট পেলো মার্কিন পিসি নির্মাতা এইচপি। প্রতিষ্ঠানটি তার পেটেন্ট আবেদনে জানিয়েছে তারা এমন একটি স্বচ্ছ ডিসপ্লে তৈরি করবে যা ব্যবহারকারীকে একাধারে কম্পিউটারের গ্রাফিক্স এবং ঘরের দৃশ্য বা ডিভাইসের পেছনে কিছু থাকলে তা দেখা যাবে। প্রাথমিক ভাবে এর কার্যকারিতা সম্পর্কে আপনার ভ্রু কুচকে উঠতে পারে! কিন্তু এইচপি জানিয়েছে প্রযুক্তিটি গাড়ির উইন্ডস্ক্রিনে প্রয়োজনীয় তথ্য দেখানোর জন্য এবং জানালায় বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহৃত হবে।

২০০৬ সালে পেটেন্টির আবেদন করা হয় এবং সেখানে বলা হয় আলোর প্রতিফলন সৃষ্টি করবে এমন স্লেট ব্যবহার করে কম্পিউটার স্বচ্ছ স্ক্রিনের উপর ছবি প্রদর্শন করবে এবং পেছন থেকে আলো প্রদানের মাধ্যমে ছবিটি আলোকোজ্জ্বল করে তোলা হবে।

এইচপি জানিয়েছে এই প্রযুক্তি ছাড়াও অ্যাঙ্গেলড হাফ-সিলভার্ড মিরর নামক আরেকটি প্রযুক্তি ইতোমধ্যে টেলিভিশন সম্প্রচারকরা তাদের টেলিপ্রম্পটারে ব্যবহার করছে। প্রধানত সংবাদ পাঠকদের সুবিধার জন্য এই প্রযুক্তি ব্যবহার করে টেক্সটগুলো ক্যামেরার লেন্সের উপর সুপার ইমপোজড করে।

টেক্সট বা উজ্জ্বল রেখার মাধ্যমে তৈরি করা ছবির ক্ষেত্রে প্রযুক্তিটি ব্যবহৃত হলেও ধূসর বা সম্পূর্ণ রঙ্গিন গ্রাফিক্সের ক্ষেত্রে প্রযুক্তিটি এখনো পিছিয়ে রয়েছে বলে জানিয়েছে এইচপি।


কিভাবে গ্রাফিক্স এবং বাহ্যিক দৃশ্য দেখাবে

তাদের প্রস্তাবনা এই সমস্যা অতিক্রম করবে বলে জানিয়েছে এইচপি, এছাড়া গোপনীয়তা রক্ষার জন্য স্ক্রিনের পিছনে যারা থাকবেন তারা যেন ব্যবহারকারী কি করছে তা জানতে না পারেন সেজন্য ভিন্ন ছবি প্রদর্শনের ব্যবস্থা থাকবে বলে উল্লেখ করা হয়।

এছাড়া যে কোন ছবি, চার্ট বা অন্য কোন কিছুর উপর স্ক্রিনটি বসানোর মাধ্যমে তথ্য এর উপর আরোপ (সুপারইম্পোজ) করা সম্ভব হবে। যেমন ধরুন মানচিত্রের উপর ডিসপ্লেটি রাখার মাধ্যমে পরিভ্রমণের রুটটি স্পষ্ট হয়ে উঠবে।

এছাড়া স্ক্রিনগুলো নমনীয় করে গঠন করা গেলে রোল করে রাখা যাবে বলেও মনে করে এইচপি।

প্রযুক্তিটি নিয়ে এইচপি তার কার্যক্রম এখনো শুরু না করলেও গত বছর কনসেপ্ট ডিজাইনের ভিডিও প্রকাশ করে। যার মাঝে রয়েছে থ্রু স্ক্রিন এবং এইচপি ফ্লেক্স ল্যাপটপ।

অবশ্য এইচপি ছাড়াও এই প্রযুক্তি নিয়ে কাজ করছে স্যামসাং। গত বছর তারা একটি ভিডিও বের করে যেখানে কাল্পনিক বাঁকানো সম্ভব এমন একটি ট্যাবলেট কম্পিউটার দেখানো হয় যা যে কোন কিছু সামনে ধরণে সে সম্পর্কে তথ্য প্রদর্শন করে।

ডেভিস মারফি গ্রুপের প্রধান প্রযুক্তি বিশেষজ্ঞ ক্রিস গ্রিন জানিয়েছেন সম্প্রতি তিনি এইচপির পালো আলটো গবেষণা কেন্দ্র দেখার সৌভাগ্য অর্জন করেন এবং প্রতিষ্ঠানটি প্রযুক্তিটিকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে বলে মনে করেন।

"গত দুই দশক ধরে প্রযুক্তিটিকে নিখুঁত করার চেষ্টা করছে এইচপি। ভিডিও দেখলে কাল্পনিক বলে মনে হলেও প্রযুক্তিটি সঠিক রূপে বাস্তবায়ন করতে পারলে তা এইচপির জন্য অর্থকরী হিসেবে বিবেচিত হবে।"