আসছে ৯ জুলাই - ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হবে লাখো মানুষ

(প্রিয় টেক) আর মাত্র তিনদিন। তিনদিন পর বিশ্বের লাখো মানুষ ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হবেন বলে জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এ সম্পর্কে ব্যবহারকারীদেরকে সতর্ক করে দেবার জন্য বিশেষ বার্তা প্রদান করে ফেসবুক এবং গুগল, ইন্টারনেট পরিসেবা প্রদানকারী সংস্থাগুলোর পাঠিয়েছে নোটিশ আর এফবিআই তৈরি করেছে বিশেষ ওয়েবসাইট। কিন্তু তারপরেও বিশ্বব্যাপী ২ লক্ষ ৭৭ হাজারেরো বেশি কম্পিউটার এখনো ম্যালওয়্যারে আক্রান্ত রয়েছে। আর এই পিসি ব্যবহারকারীরা ৯ জুলাইয়ের পর থেকে ইন্টারনেট ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হবেন।

সোমবার থেকে এই আক্রান্ত কম্পিউটারগুলোর ব্যবহারকারীরা আর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না এবং ম্যালওয়্যার মুক্ত এবং ইন্টারনেটের সাথে যুক্ত হতে হলে বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে বলে জানা গিয়েছে।
সমস্যাটি শুরু হয় যখন আন্তর্জাতিক হ্যাকাররা বিশ্বজুড়ে একটি অনলাইন বিজ্ঞাপন স্ক্যাম পরিচালনা করে যার মূল লক্ষ্য ছিল সংক্রমিত কম্পিউটারগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করা।
হ্যাকারদের এই আক্রমণের জবাবে সে সময় এফবিআই এক অভূতপূর্ব ব্যবস্থা গ্রহণ করে। তারা ঐ সংক্রামিত ব্যবহারকারীদের কম্পিউটার যেন ইন্টারনেটে সমস্যা সৃষ্টি করতে না পারে সে জন্য সরকারি কম্পিউটার ব্যবহার করে একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। কিন্তু এফবিআই ৯ জুলাই থেকে এই নিরাপত্তা বেষ্টনী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
এফবিআই জানিয়েছে আক্রান্ত পিসি ব্যবহারকারীরা যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী ৯ জুলাই অস্থায়ী সার্ভার বন্ধ করে দেয়া হলে আক্রান্ত ব্যবহারকারীরা আর ইন্টারনেট ব্যবহার করতে পারবে না।
আপনার পিসিটি এই ম্যালওয়্যারে আক্রান্ত কিনা সেটা জানার জন্য এবং কিভাবে এ থেকে রক্ষা পাবেন সে জন্য ভিজিট করুন -
| টুলের নাম | ইউআরএল |
| হিটম্যান প্রো (৩২/৬৪ বিট) | http://www.surfright.nl/en/products/ |
| ক্যাসপারেস্কি ল্যাবস টিডিএসএসকিলার | http://support.kaspersky.com/faq/?qid=208283363 |
| ম্যাকঅ্যাফি স্টিঙ্গার | http://www.mcafee.com/us/downloads/free-tools/stinger.aspx |
| মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন | http://windows.microsoft.com/en-US/windows/what-is-windows-defender-offline |
| মাইক্রোসফট সেফটি স্ক্যানার | http://www.microsoft.com/security/scanner/en-us/default.aspx |
| নরটন পাওয়ার ইরেজার | http://security.symantec.com/nbrt/npe.aspx |
| ট্রেন্ড মাইক্রো হাউজকল | http://housecall.trendmicro.com |
| ম্যাকস্ক্যান | http://macscan.securemac.com/ |
| অ্যাভিরা | http://www.avira.com/en/support-for-home-knowledgebase-detail/kbid/1199 Avira’s DNS Repair-Tool |
,













