আইপ্যাড ট্রেডমার্ক: চীনা কোম্পানি প্রোভিউকে $৬০ মিলিয়ন ডলার দিল অ্যাপল

PriyoTech's picture

(প্রিয় টেক) চীনা আদালত সূত্রে জানা গিয়েছে আইপ্যাড নাম নিয়ে চীনের প্রতিষ্ঠান প্রোভিউ এবং অ্যাপলের মধ্যে যে ট্রেডমার্ক সংক্রান্ত মামলা চলছিল তার নিষ্পত্তি হিসেবে অ্যাপল $৬০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করতে রাজী হয়েছে।

প্রোভিউ মামলার আর্জিতে জানায়, প্রতিষ্ঠানটি ২০০০ সালে রেজিস্টার্ড করার মাধ্যমে চীনা বাজারে আইপ্যাড নাম ব্যবহার করার অধিকার লাভ করে।

অ্যাপল ২০০৯ সালে বিশ্বব্যাপী আইপ্যাড নামটি ব্যবহার করার অধিকার গ্রহণ করেছে বলে দাবী জানায়।

গুয়ানডং এর আদালত প্রতিষ্ঠানদ্বয়কে একটি সিদ্ধান্তে পৌঁছানোর আদেশ প্রদান করে। গুয়াংডন এর উচ্চ গণআদালত এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, "আইপ্যাড নিয়ে যে দ্বন্দ্ব চলছিল তার নিষ্পত্তি হয়েছে। আদালতের মধ্যস্থতা চিঠির প্রেক্ষিতে অ্যাপল ইনকর্পোরেটেড গুয়াংডং উচ্চ আদালতের অ্যাকাউন্টে $৬০ মিলিয়ন ডলার জমা দিয়েছে।"