প্রধানমন্ত্রীর অনুরোধে মোবাইল ফোনের কর প্রত্যাহার করা হল

(প্রিয় টেক) প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ২০১২-১৩ অর্থবছরের বাজেটে একগুচ্ছ কর প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদে এসব প্রস্তাব প্রত্যাহার করা হয়। এর মাঝে মোবাইল ফোন গ্রাহকদের বিলের ওপর দুই শতাংশ উৎসে কর আরোপের যে প্রস্তাব করা হয়েছিল তা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
মোবাইল ফোনের কর প্রত্যাহারের প্রস্তাব করে প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রত্যন্ত গ্রামগঞ্জে মোবাইল ফোন সেবা চলে গেছে। মোবাইল ফোনে এখন কথা বলার ওপর ট্যাক্স বসালে আমরা কথা বলব কিভাবে?
এছাড়া, তথ্যপ্রযুক্তি খাতে কম্পিউটারের বিল্ট ইন সফটওয়্যারকে সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী ২২ ইঞ্চি পর্যন্ত মনিটরে কর অব্যাহতির প্রস্তাব করেছিলেন। তবে তিনি ১৯ ইঞ্চি মনিটর পর্যন্ত কর অব্যাহতি বিবেচনার জন্য বলেন। আর বাকিটা ছেড়ে দেন অর্থমন্ত্রীর ইচ্ছার ওপর। অর্থমন্ত্রী ২২ ইঞ্চি পর্যন্ত কর অব্যাহতির ঘোষণা করেন।









