গুগল আই/ও: প্রতিদিন ১০ লক্ষ অ্যানড্রয়েড ডিভাইস অ্যাক্টিভেট হচ্ছে!

PriyoTech's picture

(প্রিয় টেক) আই/ও সম্মেলনে গুগল বেশ কিছু বড় সংখ্যার সাথে সকলের পরিচয় করিয়ে দিল। নাম্বারের খেলাটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কে কার চাইতে এগিয়ে রয়েছে তা জানতে হলে এই সংখ্যাগুলো বেশ সহায়তা করে।

যাই হোক সম্মেলনের দেয়া তথ্যানুযায়ী বিশ্বে এখন অ্যাক্টিভেটেড অ্যানড্রয়েড ডিভাইসের সংখ্যা ৪০০ মিলিয়ন এবং প্রতি দিন ১ মিলিয়ন ডিভাইস অ্যাক্টিভেট হচ্ছে। গত বছর ১০০ মিলিয়ন আর গত 'ফল' এ ছিল ২০০ মিলিয়ন। এ মাসের শুরুতে প্রতিদিন অ্যাক্টিভেশনের হার ছিল ৯ লক্ষ। প্রতি সেকেন্ডে ১২ টি অ্যানড্রয়েড ডিভাইস অ্যাক্টিভেট করা হচ্ছে বলে গর্ব করতেও ভুলে নি গুগল।

গুগলের অ্যাপস্টোর গুগল প্লে-তে এখন ৬ লক্ষ অ্যাপ্লিকেশন রয়েছে এবং প্রতি মাসে ১.৫ বিলিয়ন অ্যাপ ডাউনলোড হচ্ছে। আর অ্যানড্রয়েড চালু হবার পর থেকে অ্যাপ ডাউনলোডের পরিমাণ ২০ বিলিয়ন। গুগল অ্যাপলের থেকে খুব একটা পিছিয়ে নেই। অ্যাপল জানিয়েছে অ্যাপস্টোরে বর্তমানে ৬ লক্ষ ৫০ হাজার অ্যাপ রয়েছে। আর অ্যাপ ডাউনলোডের পরিমাণ ৩০ বিলিয়ন।