১০০ মিলিয়ন ডলারে মিবো-কে কেনার কথা ভাবছে গুগল

(প্রিয় টেক) একই সাথে অনেকগুলো ইনস্ট্যান্ট মেসেজিং সুবিধা প্রদানকারী অবকাঠামো মিবোকে ১০০ মিলিয়ন ডলারের বিনিময়ে কেনার ব্যাপারে আলোচনা করছে গুগল বলে জানিয়েছে অল থিংস ডিজিটাল। এ সম্পর্কে ওয়াকেবহাল এমন দুই ব্যক্তি তথ্যটি তাদেরকে দিয়েছে বলে জানিয়েছে অল থিংস। তবে এ ব্যাপারে প্রধান নির্বাহি সেথ স্টার্নবার্গের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য প্রদান করেন নি।

২০০৫ সালে ব্রাউজার ভিত্তিক মেসেজিং সেবা হিসেবে চালু হয়েছিল মিবো মেসেঞ্জার। এর সুবিধা হচ্ছে, মাত্র একটি অ্যাকাউন্ট দিয়ে ইয়াহু মেসেঞ্জার, লাইভ মেসেঞ্জার, গুগল টক, ফেসবুকসহ বিভিন্ন ইনস্ট্যান্ট মেসেজিং বা চ্যাট-সেবা ব্যবহার করা যায়। প্রতিষ্ঠানটি বর্তমানে অনলাইনের মাধ্যমে যোগাযোগের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন সুবিধাও দিয়ে থাকে।
প্রতিষ্ঠানটি শেষবারের মত $২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করে ২০১০ সালে। আজ পর্যন্ত বিনিয়োগ হিসেবে প্রায় $৬০ মিলিয়ন ডলার সংগ্রহ করতে পেরেছে প্রতিষ্ঠানটি।
মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই প্রতিষ্ঠানটি ২০০৫ সালে স্টার্নবার্গ, স্যান্ডি জেন (বর্তমানে প্রধান প্রযুক্তি কর্মকর্তা) এবং ইলেইন ওয়েরি (বর্তমানে পরামর্শদাতা) কর্তৃক প্রতিষ্ঠিত হয়।








