ইনফোগ্রাফিক: প্রযুক্তি ব্যবহারে মা

(প্রিয় টেক)'প্রযুক্তি ও মা' - বিশ্ব মাতৃ দিবসের শুরুতে এই চিন্তাটিই প্রথমে চলে আসে। তারা কি প্রযুক্তি ব্যবহারে সিদ্ধ হস্ত না কি একেবারে অচল। প্রযুক্তি খাতে তারা অনেক পিছিয়ে রয়েছেন এই ধারণা অনেকের মনে আসতে পারে। কিন্তু এটা কি আসলেই সঠিক, নাকি সম্পূর্ণ ভুল ধারণা। সম্প্রতি নিলসেন কর্তৃক পরিচালিত এক সমীক্ষায় ব্যাপারটা ভুল বলেই প্রমাণিত হয়েছে। তাদের মতে, মায়েরা স্মার্টফোন ব্যবহারকারী, ব্লগার এবং প্রায়ই সামাজিক মাধ্যম ব্যবহার করে থাকেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৪% মা স্মার্টফোন ব্যবহার করে থাকে। সামাজিক মাধ্যম ব্যবহারে তারা আরও অগ্রণী। প্রতি চার জনে তিন জন মা ফেসবুক ব্যবহার করেন, সংখ্যায় ২৭.৯ মিলিয়ন। যার মধ্যে অর্ধেক সামাজিক সাইটগুলো ব্যবহার করেন মোবাইল ডিভাইসের মাধ্যমে।
প্রতি তিন জনের মাঝে একজন ব্লগার মা। উপরন্তু, ব্লগ দেখার ব্যাপারে অন্যান্য মায়েরা অন্যান্যদের চাইতে ২৭% 'ব্লগার' আর ২৬% 'ওয়ার্ডপ্রেস' বেশি দেখার সম্ভাবনা রয়েছে। পিনটারেস্ট ব্যবহারকারী মায়েদের সংখ্যা ৫ মিলিয়নের অধিক।
নিচে একটি ইনফোগ্রাফিকের মাধ্যমে মায়েদের প্রযুক্তি ব্যবহার দেখানো হল:











