হ্যাকিং থেকে রক্ষা পাবার জন্য আসছে .সিকিউর ডোমেইন

PriyoTech's picture

(প্রিয় টেক) ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে চিন্তিত! ভয়ে আছেন কখন হ্যাক হয়ে যায় আপনার সাইটটি? কোন চিন্তা নাই এসে যাচ্ছে ".secure" ডোমেইন। ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা এই নামের ডোমেইনের জন্য আবেদন জানিয়েছে আইসিএএনএন (ICANN আইক্যান) এর কাছে। নিরাপত্তা বিশেষজ্ঞেরা এই ডোমেইনটাকে অনলাইনের নিরাপদ অঞ্চল হিসেবে তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

সান ফ্রান্সিসকো ভিত্তিক আর্টেমিস বর্তমানে এই ডোমেইন অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামস বলেন, "আমরা নিরাপদ একটি স্থান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। এই সুবিধা যারা গ্রহণ করবে তারা জানবে এখানে সবাই নিয়ম অনুসরণ করে এবং তারা যা কিছু করছে তা নিরাপদ হবে।"

"কোন ধরণের টাইপো স্কোয়াটিং বা ম্যালওয়্যার থাকবে না...আমরা নিরাপত্তা ব্যবস্থা এতই কঠোর করবো যে আপনি যদি সিরিয়াতেও বাস করেন সিরিয়ার সরকার আপনার ওয়েবসাইট বন্ধ করতে পারবে না।"

.সিকিউর অ্যাড্রেসের ক্ষেত্রে অনলাইনে হ্যাকার, ভাইরাস, স্নুপ, স্পাই এবং স্ক্যামারদের দৌরাত্ম ঠেকানোর জন্য যে সকল উপেক্ষিত কিন্তু সাধারণত প্রযুক্তি টুল রয়েছে সেগুলোর ব্যবহারকে বাধ্যতামূলক করা হবে।

বর্তমানে আইক্যান .কম, .অর্গ এর পাশাপাশি বিভিন্ন নামে ডোমেইন দেবার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি জানিয়েছে ইতোমধ্যে তারা ১২৬৮ টি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০৯১ টি আবেদন পেয়েছে।

যারা এই .সিকিউর ওয়েবসাইট চালাতে আগ্রহী হবেন তাদেরকে ডাটা এনক্রিপশন এবং ভাইরাস বিরোধী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্ট্যামোস বলেন, "আপনার ওয়েবসাইট লঞ্চ হবার দুই দিন পরেও যদি কোন ম্যালওয়্যার পাওয়া যায় তাহলে আমরা একে নামিয়ে ফেলব এবং কেন এমন হল তা আমাদের কাছে আপনাকে ব্যাখ্যা করতে হবে।"

অবশ্য এই ডোমেইনের জন্য আর্টেমিস কত টাকা ধার্য করবে সে ব্যাপারে এখনো কোন তথ্য প্রকাশ করে নি। কিন্তু .কম অপেক্ষা অধিক হবে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটেন ভিত্তিক এনসিসি গ্রুপের একটি অংশ আর্টেমিস। .সিকিউর সম্পর্কে বিস্তারিত জানার জন্য দেখুন প্রতিষ্ঠানটির ওয়েবসাইট